ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন

ভারত ছেড়ে ভানুয়াতুর নাগরিকত্ব নিলেন ললিত মোদি

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০৩:১১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০৩:১১:০২ অপরাহ্ন
ভারত ছেড়ে ভানুয়াতুর নাগরিকত্ব নিলেন ললিত মোদি
ভারতের নাগরিকত্ব ছাড়ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাবেক চেয়ারম্যান ও দেশটির ক্রিকেট বোর্ডের সাবেক সহ-সভাপতি ললিত মোদি। ভারতে তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অর্থ পাচারসহ বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছে।

ইতোমধ্যে এই ব্যবসায়ী প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জিসওয়াল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের অভিযোগ, আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান থাকাকালীন মোদি ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের সঙ্গে যোগসাজশে ৭৫৩ কোটি রুপির প্রতারণা করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুসারে, এরইমধ্যে ললিত তার ভারতীয় পাসপোর্ট লন্ডনে দেশটির দূতাবাসে জমা দিয়েছেন।

২০১০ সালে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা থেকে বরখাস্ত হন ললিত মোদি। এরপর একই বছর দেশ ছেড়ে লন্ডনে চলে যান এবং সেখানেই বসবাস শুরু করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: প্রতিমন্ত্রী শাহে আলম