ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনা শুরুর ইঙ্গিত ইসরাইল-হামাসের

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০২:২০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০২:২০:২২ অপরাহ্ন
দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনা শুরুর ইঙ্গিত ইসরাইল-হামাসের
গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপে আলোচনায় বসতে প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে ইসরাইল ও হামাস। শনিবার (৮ মার্চ) এই প্রস্তুতির কথা জানায় দুই পক্ষই। রোববার (৯ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

জানুয়ারিতে শুরু হওয়া ৪২ দিনের যুদ্ধবিরতি আরও বাড়ানোর লক্ষ্যে মধ্যস্থতাকারীদের চাপের মধ্যে এই ইঙ্গিত দিল ইসরাইল ও হামাস।

প্রতিবেদনে বলা হয়, হামাস জানিয়েছে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হওয়ার জন্য ‘ইতিবাচক নির্দেশনা’ পাওয়া গেছে, যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে, ইসরাইলও জানিয়েছে তারা আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, মার্কিন সমর্থিত মধ্যস্থতাকারীদের আমন্ত্রণ গ্রহণ করেছে ইসরাইল এবং আলোচনার অগ্রগতি নিশ্চিত করতে আগামী সোমবার দোহায় একটি প্রতিনিধিদল পাঠানো হবে।

অন্যদিকে, হামাসের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে কায়রোতে মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করছে, যাতে কাতারের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সহজ হয়। তাদের লক্ষ্য হলো চুক্তির পরবর্তী ধাপে গিয়ে যুদ্ধের অবসান ঘটানো।

হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া বলেন, “আমাদের জনগণের ন্যায্য দাবি পূরণের জন্য দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশ নিতে আমরা প্রস্তুত। আমরা গাজা উপত্যকায় মানবিক সহায়তা বাড়ানো ও অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

তবে কূটনৈতিক আলোচনার মধ্যেও সহিংসতা থামেনি। শনিবার দক্ষিণ গাজার রাফায় ইসরাইলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত জানুয়ারিতে ইসরাইল-হামাসের মধ্যে প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষ কিছুটা থেমেছিল, তবে টেকসই শান্তির জন্য এখনো দীর্ঘ পথ বাকি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে