ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার ঢাকায় হালকা শীতের আমেজ চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট

চট্টগ্রাম-সন্দ্বীপ ফেরি সার্ভিস চালু হচ্ছে ২৪ মার্চ

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০২:২৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০২:২৬:৩০ অপরাহ্ন
চট্টগ্রাম-সন্দ্বীপ ফেরি সার্ভিস চালু হচ্ছে ২৪ মার্চ
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট পর্যন্ত ১৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্র চ্যানেলে বহুল প্রতীক্ষিত ফেরি চলাচল শুরু হতে যাচ্ছে আগামী ২৪ মার্চ। শনিবার (৮ মার্চ) সকালে অবকাঠামোগত কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

ড. ফাওজুল কবির খান জানান, আনুষ্ঠানিক উদ্বোধনের আগে ফেরি চলাচল একাধিকবার পরীক্ষামূলকভাবে চালানো হবে। বিআইডব্লিউটিএ ট্রায়াল পর্বে জোয়ার-ভাটার প্রভাব পর্যবেক্ষণ করে সময়সূচি চূড়ান্ত করবে। ফেরি চলাচলে যেন যাত্রীদের কোনো দুর্ভোগ না হয়, সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ২০২২ সালে এই ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হলেও প্রস্তুতির অভাবে নির্ধারিত ৫ মার্চের উদ্বোধন পেছানো হয়। তবে এবার অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে।

গুপ্তছড়া ঘাটে ভাটার সময় যাত্রীদের কাদা থেকে বাঁচাতে স্টিমার ও স্পিডবোটের ব্যবস্থা নিতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাঁশবাড়িয়া ঘাটে ৮০০ মিটার এবং গুপ্তছড়া ঘাটে ৫০০ মিটার রাস্তা তৈরি সম্পন্ন হয়েছে। আরও ২০০ মিটার রাস্তার কাজ বাকি। এছাড়া, ফেরির জেটি, গাড়ি পার্কিং ইয়ার্ড, এবং উভয় ঘাটের জন্য পল্টুন ইতোমধ্যে বসানো হয়েছে।

ফেরি সার্ভিস চালু হলে সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংকট কাটবে, যা দ্বীপের অর্থনীতি ও পর্যটনে নতুন সম্ভাবনা উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার