ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রাজবাড়ীতে দুটি ট্রেন আটকে রেখে ছাত্রদলের বিক্ষোভ

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০৩:২১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০৩:২১:২৯ অপরাহ্ন
রাজবাড়ীতে দুটি ট্রেন আটকে রেখে ছাত্রদলের বিক্ষোভ
সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং রাজবাড়ী স্টেশন হয়ে চলাচলের দাবিতে ট্রেন আটকে রেলপথে দাঁড়িয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (৩ নভেম্বর) সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মধুমতী এক্সপ্রেস’ ও ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন রাজবাড়ী রেলস্টেশনে আটকে রেখে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে পুরো রেলস্টেশন এলাকা প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।

‘মধুমতী এক্সপ্রেস’ ৩৫ মিনিট ও ‘সুন্দরবন এক্সপ্রেস’ ২০ মিনিট আটকে রাখার পর বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে গেলে বেলা ১২টায় ট্রেন দুটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।বিক্ষোভকারীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও বেনা‌পোল থেকে ছেড়ে আসা ঢাকাগা‌মী ‘বেনা‌পোল এক্সপ্রেস’ ট্রেন দুটি আগামী ১৫ নভেম্বর থেকে অন‌্য রুটে চলাচল করবে এমন খবর জানতে পারেন তারা। ট্রেনের রুট পরিবর্তন হলে রাজবাড়ীসহ আশপাশের কয়েক‌টি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবে। ফলে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও রাজবাড়ী স্টেশন হয়ে চলাচলের দাবি তাদের।

এ সময় বিক্ষোভকারীরা বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন বন্ধ না করে এ রুটে আরও নতুন ট্রেন দেয়ার দাবি জানান। দা‌বি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।রাজবাড়ী রেলওয়ে স্টেশনমাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, ‘সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্তের কোনো নির্দেশনা আমাদের কাছে এখনও আসেনি। রেল মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আমাদের এখনও পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো কিছু জানানো হয়নি।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মধুমতী এক্সপ্রেস’ ট্রেনটি রাজবাড়ী স্টেশনে সকাল ১১টা ১০ মিনিটে পৌঁছায়। ১৫ মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ১১টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে বিক্ষোভকারীরা ট্রেন‌টি আটকে রেখে বিক্ষোভ করার কারণে ৩৫ মিনিট দেরিতে বেলা ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি রাজবাড়ী স্টেশনে সকাল ১১টা ১০ মিনিটে পৌঁছায়। ১০ মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ১১টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে বিক্ষোভকারীরা ট্রেন‌টি আটকে রেখে বিক্ষোভ করার কারণে ২০ মিনিট দেরিতে বেলা ১২টার দিকে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।’

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে রাজবাড়ী ওপর দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলাচল শুরু করে। এতে অল্প সময়ে ঢাকায় যাওয়া-আসার সুযোগ হয় রাজবাড়ীসহ আশপাশের কয়েক জেলার মানুষের।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা