ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

নেত্রকোণায় ডিবি পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতির চেষ্টা, আটক ২

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০৩:৫১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০৩:৫১:২৪ অপরাহ্ন
নেত্রকোণায় ডিবি পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতির চেষ্টা, আটক ২
নেত্রকোণায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতির চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে জেলার পূর্বধলা উপজেলার হামিদপুর বাজার এলাকায় নেত্রকোণা-ময়মনসিংহ সড়ক থেকে থেকে তাদের আটক করা হয়। রোববার (৩ নভেম্বর) সকালে নেত্রকোণা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চরপাড়া গ্রামের হাজী জয়নাল আবেদীনের ছেলে মো. খাইরুল ইসলাম (৪২) ও একই উপজেলার শ্যামগঞ্জ এলাকার আ. হালিম মাস্টারের ছেলে আল মামুন (৪৪)।

সেনা কর্মকর্তা জিসানুল হায়দার জানান, নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের হামিদপুর বাজার এলাকায় গত রাতে ঢাকাগামী যাত্রীবাহী একটি (সেন্টমার্টিন পরিবহন) বাস ডাকাতির উদ্দেশে থামায় ওই দুই ব্যক্তি। বাসে উঠে ডিবি পুলিশ পরিচয় দিয়ে যাত্রীদের তল্লাশি শুরু করে তারা। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানজট দেখে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যায়। সেনাবাহিনী দেখে ওই দুই যুবক পালানোর চেষ্টা করে। এসময় তাদের আটক করে সেনাবাহিনী। জব্দ করা মোটরসাইকেলসহ আটকদেরকে পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরে বিকেলে তাদের আদালতে পাঠানো হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা