ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে তৈরি ভারত : কোহলি

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১১:৫৭:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১১:৫৭:৪৫ পূর্বাহ্ন
আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে তৈরি ভারত : কোহলি
আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে ভারত। গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে এক যুগ পর এই শিরোপা পুনরুদ্ধার করেছে রোহিত শর্মার দল। এর আগে, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছিল তারা। ফলে এক বছরেরও কম সময়ে দুটি বড় শিরোপা জয়ের অনন্য নজির গড়লো ভারত।

ভারতের এই সাফল্যে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণদেরও ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ব্যাট হাতে শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুলরা নিজেদের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, প্রধান পেসার জসপ্রীত বুমরাহ না থাকলেও তরুণ বোলাররা তার অভাব অনুভব করতে দেননি।

ভারতের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে দলকে শক্ত অবস্থানে রেখে যেতে পারছেন বলে তিনি খুশি। কোহলি বলেন, "একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আমরা চাই দলকে ভালো অবস্থানে রেখে যেতে। আমাদের দল যেভাবে গঠিত, তাতে আগামী ৮ থেকে ১০ বছর ক্রিকেট বিশ্বে আধিপত্য বিস্তারের জন্য আমরা প্রস্তুত।"

শিরোপা জয়ের পর অনুভূতি প্রকাশ করে কোহলি বলেন, "অস্ট্রেলিয়া সফরের কঠিন সময়ের পর আমরা ঘুরে দাঁড়ানোর জন্য মুখিয়ে ছিলাম। বড় টুর্নামেন্ট জেতার লক্ষ্য ছিল এবং শেষ পর্যন্ত আমরা সেটা করতে পেরেছি।"

ফাইনালে কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ডের প্রশংসা করে কোহলি আরও বলেন, "তারা দুর্দান্ত দল। আমরা জানতাম, তারা ম্যাচ জয়ের জন্য সবকিছু ঝুঁকি নিয়ে করবে। বড় মঞ্চে তারা বরাবরই পরিকল্পনা নিয়ে আসে এবং তা কার্যকর করতেও সক্ষম হয়।"

এত বড় সাফল্যের পেছনে দলের সকল সদস্যের অবদানকেই কৃতিত্ব দিয়েছেন কোহলি। তিনি বলেন, "এটা পুরো দলের জয়। কঠিন মুহূর্তে সবাই নিজেদের দায়িত্ব পালন করেছে। আমরা অনুশীলনে কঠোর পরিশ্রম করেছি, যা মাঠের খেলায় প্রতিফলিত হয়েছে।"

কমেন্ট বক্স