ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

রংপুরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১২:১৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১২:১৩:৫৩ অপরাহ্ন
রংপুরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি
নারী ও শিশুদের প্রতি চলমান ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে রংপুরের ছাত্র-জনতা রাস্তায় নেমেছে। রোববার (৯ মার্চ) সন্ধ্যায় টাউন হল চত্বর থেকে এক বিশাল মশাল মিছিল বের হয়, যেখানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।

সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলজুড়ে ছাত্র-জনতার কণ্ঠে ধ্বনিত হয় — "ধর্ষকের ফাঁসি চাই", "ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও", "স্বরাষ্ট্র উপদেষ্টা গদি ছাড়" — এমন জোরালো স্লোগান।

সমাবেশে বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। ধর্ষকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর না হওয়ায় নারীরা দিনেও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এক শিক্ষার্থী, মোতাওয়াক্কীল বিল্লাহ বলেন, "যুগের পর যুগ ধর্ষকদের বিচার হয় না। গ্রেপ্তার হলেও তারা জামিন পায়, আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসে। এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে, আমরা তার পদত্যাগ চাই।"

আরেক শিক্ষার্থী শাহারিয়া সিদ্দিকী বলেন, "ধর্ষণের মামলা বছরের পর বছর চলতে থাকে। ভুক্তভোগীরা ন্যায়বিচার পাওয়ার আগেই ক্লান্ত হয়ে পড়ে। আর ধর্ষকরা সহজেই পার পেয়ে যায়। এজন্য আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে, প্রয়োজনে আইন সংশোধন করতে হবে।"

এর আগে বিকেলে কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আলাদা বিক্ষোভ ও সমাবেশ করেন। তারা শহরের বিভিন্ন এলাকায় মিছিল করে, পরে লালবাগ মোড়ে প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

প্রতিবাদকারীরা বলছেন, এই আন্দোলন থামবে না যতক্ষণ না ধর্ষকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। তাদের দাবি, নারীদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তেই হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা