ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ধর্ষণকাণ্ডে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০১:১৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০১:১৪:০৮ অপরাহ্ন
ধর্ষণকাণ্ডে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা সারা দেশে নারী নিপীড়ন, সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন।

আজ, সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিভিন্ন বিভাগ ও হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জমায়েত হন। সেখান থেকে বিশাল মিছিল করে তারা জোহা চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পৌঁছান এবং দুপুর সোয়া ১২টার দিকে মহাসড়কে অবস্থান নেন। এর ফলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীরা দাবি জানান যে, ধর্ষণের বিচার ৯০ দিন নয়, ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে ৩০ দিনের মধ্যে বিচার কার্যকর করতে হবে। এছাড়া ধর্ষণের বিচার নিশ্চিত করতে আলাদা ট্রাইবুনাল গঠনের দাবি জানান তারা। আছিয়া, তনু ও বিগত বছরগুলোর ধর্ষণের শিকার নারীদের বিচার নিশ্চিত করার জন্যও তারা কণ্ঠ তুলেন।

মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা একের পর এক স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানগুলো ছিল: ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন ধর্ষিত কেন, ইনটেরিম জবাব চাই’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’ ইত্যাদি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘‘আমাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইবুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘এমন আইন করতে হবে যেন ধর্ষক ধর্ষণ করার আগে একশবার ভাবে।’’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা