ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

বনানীতে পুলিশকে আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০২:০১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০২:০১:৩৯ অপরাহ্ন
বনানীতে পুলিশকে আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা
রাজধানীর বনানীতে গাড়ির ধাক্কায় নারী সহকর্মীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভের ৬ ঘণ্টা পর পুলিশকে আলটিমেটাম দিয়ে অবরোধ কর্মসূচি তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা। এতে যান চলাচল শুরু হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে পুলিশকে ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা এবং ক্ষতিপূরণ দেওয়ার শর্তে তারা অবরোধ কর্মসূচি তুলে নেন।

এদিন সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় মিনারা আক্তার নামে এক পোশাক শ্রমিক নিহত হন। এ সময় আহত হন সুমাইয়া আক্তার নামে আরেক পোশাক শ্রমিক। আহতকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর প্রতিবাদে দুটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে স্থবির হয়ে পড়ে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ