ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই

অন্তর্বর্তী সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার: ছাত্রদল সভাপতি

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০২:৪০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০২:৪০:২৫ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার: ছাত্রদল সভাপতি
অন্তর্বর্তীকালীন সরকারকে পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 

সোমবার (১০ মার্চ) হাইকোর্টের সামনে ছাত্রদল আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। এই মানববন্ধনটি দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে অনুষ্ঠিত হয়।

রাকিব বলেন, “দেশে নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণ দিনদিন বাড়ছে। এসব ঘটনা নিয়ে অন্তর্বর্তী সরকার শুধু গতানুগতিক বক্তব্য দিচ্ছে। সরকারের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সদিচ্ছার অভাব রয়েছে।”

তিনি আরও বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার। এই সরকার জনগণের সমর্থন পাওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারেনি। বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘমেয়াদী হওয়ায় নারী নির্যাতন ও ধর্ষণ বেড়ে চলেছে।"

এছাড়া, রাকিব বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন ও গুপ্ত সংগঠনের সদস্যরা নারী নিপীড়কদের সমর্থন করছেন। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।”

কমেন্ট বক্স
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন