ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

১৩৮ কোটি দিয়ে কারখানা খুলতে চেয়েছিলেন সোনা পাচারে অভিযুক্ত নায়িকা

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৩:০৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৩:০৩:২৫ অপরাহ্ন
১৩৮ কোটি দিয়ে কারখানা খুলতে চেয়েছিলেন সোনা পাচারে অভিযুক্ত নায়িকা
ভারতের এক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ সোনা পাচারের অভিযোগে কন্নড় সিনেমার নায়িকা রান্যা রাওকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয় সাড়ে ১২ কোটি রুপি মূল্যের সোয়া ১৪ কেজি সোনা। যদিও নায়িকার দাবি, তাকে ব্ল্যাকমেইল করে এই পাচারের কাজে জড়িত করা হয়েছিল।

এ ঘটনায় তদন্ত চলছে এবং এখন এ মামলায় নতুন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গেছে, কর্ণাটক সরকার নায়িকার জন্য আলাদা জমি বরাদ্দ করেছিল, যেখানে তিনি একটি কারখানা স্থাপনের জন্য ১৩৮ কোটি রুপি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। রান্যার কোম্পানি, ক্ষীরদা প্রাইভেট লিমিটেডের পরিচালক তিনি এবং তার ভাই ঋষভ। কোম্পানিটি একটি স্টিল টিএমটি বার উৎপাদন ইউনিট স্থাপনের জন্য এই বিশাল পরিমাণে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। ২০২৩ সালে কর্ণাটক শিল্প এলাকা উন্নয়ন বোর্ড ১২ একর জমি বরাদ্দ করেছিল রান্যাকে, তবে এখনও জমি কোম্পানির কাছে হস্তান্তর হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

এদিকে, ১৯৬২ সালের কাস্টমস আইনের অধীনে রান্যাকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তাকে বর্তমানে পরপ্পানা অগ্রহার কোয়ারেন্টাইন সেলে রাখা হয়েছে এবং এই মামলার তদন্ত চলমান রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ