ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্র ‘ইসরাইলের এজেন্ট’ নয়, ট্রাম্পের দূতের মন্তব্যে ক্ষুব্ধ তেল আবিব

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৪:০৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৪:০৩:৫১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র ‘ইসরাইলের এজেন্ট’ নয়, ট্রাম্পের দূতের মন্তব্যে ক্ষুব্ধ তেল আবিব
ট্রাম্প প্রশাসনের মার্কিন জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহেলারের সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নেতা খলিল আল-হাইয়া সরাসরি আলোচনা করেছেন। এই আলোচনার বিষয়ে ইসরাইলের প্রতিক্রিয়ায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র "ইসরাইলের এজেন্ট" নয়। তবে, এই মন্তব্যে হতবাক হয়েছেন ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তারা।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল অনুযায়ী, রোববার (৯ মার্চ) কাতারের রাজধানী দোহায় হামাস নেতা খলিল আল-হাইয়ার সঙ্গে বৈঠক করেন বোহেলার। এই বৈঠকে আমেরিকা-ইসরাইল দ্বৈত নাগরিক এক বন্দির মুক্তির বিষয়ে আলোচনা হয়। বোহেলার জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং কয়েক সপ্তাহের মধ্যে সব বন্দিকে মুক্ত করার ব্যাপারে তিনি আশাবাদী।

তবে বোহেলার জানাচ্ছেন, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে যুক্তরাষ্ট্র, তাই তাদের নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা করা তার জন্য ‘অস্বাভাবিক’ ছিল। তবে, ভবিষ্যতে হামাসের সঙ্গে আলোচনার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি।

এদিকে, ইসরাইলি সংবাদমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ও হামাসের আলোচনা ব্যর্থ হয়েছে। তবে এ বিষয়ে ওয়াশিংটন বা হামাস পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

ইসরাইল, কাতার এবং মিশরের অনুরোধে গাজার যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে সোমবার একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করেছে। অন্যদিকে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের কাতার সফরের কথা রয়েছে।

এই আলোচনা শুরু হওয়ার আগেই, ইসরাইল গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং সব ধরনের ত্রাণ সরবরাহও আটকে দিয়েছে, যা হামাসের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা বলে মনে করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম