ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

পঙ্গু হাসপাতালে কর্মীদের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষ

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৪:২৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৪:২৬:২০ অপরাহ্ন
পঙ্গু হাসপাতালে কর্মীদের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষ
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) সেখানকার কর্মীদের সঙ্গে মারামারিতে জড়িয়েছেন গত জুলাই অভ্যুত্থানে আহত কিছু ব্যক্তি।সোমবার বেলা ১২টার দিকে হাসপাতালের ভেতরে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান। তিনি বলেন, “ভর্তি ছাত্রদের সঙ্গে স্টাফদের গণ্ডগোল হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেখানে অবস্থান করছে।”

বেলা ২টার পর হাসপাতালে গিয়ে দেখা যায়, ফটকে পুলিশ মোতায়েন রয়েছে এবং ভেতরে সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন।

হাসপাতালের এক কর্মী জানান, বেশ কিছুদিন ধরে আহতদের সঙ্গে কর্মীদের দ্বন্দ্ব চলছিল। এর মধ্যেই রোববার রাতে ব্লাড ব্যাংকের কর্মী রফিককে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে কর্মীরা কর্মবিরতি শুরু করলে পরে তাদের ওপর হামলা হয় বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, অভ্যুত্থানে আহতদের একজন মামুন জানান, তিনি ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে আহত হন এবং এই হাসপাতালেই ভর্তি ছিলেন। তার অভিযোগ, “হাসপাতালে দালাল সিন্ডিকেট সক্রিয়। এর বিরুদ্ধে কথা বলায় আমাদের কয়েকজনের ওপর হামলা চালানো হয়।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের জরুরি বিভাগের সামনেও সেনা সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। সেনা প্রহরায় জরুরি বিভাগে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা