ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি

সন্তান জন্মের পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৫:২১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৫:২১:২২ অপরাহ্ন
সন্তান জন্মের পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী
চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের পর অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী সন্তান জন্ম দেয়ার পরপরই মারা গেছেন। রোববার (৯ মার্চ) পাশের উপজেলা শাহরাস্তির একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন তিনি। পরে তার মৃত্যু হয়।

ধর্ষণের ঘটনায় এরইমধ্যে অভিযুক্ত মেহেদী হাসান প্রদীপকে গ্রেফতার করেছে পুলিশ।

 
জানা গেছে, কচুয়ার ৪২ বছর বয়সী নারী বাক প্রতিবন্ধী হওয়ায় তার বিয়ে হয়নি। বাবার বাড়িতেই বসবাস করছিলেন তিনি। গত বছরের জুলাই মাসে ধর্ষণের শিকার হন তিনি। এ ঘটনায় তার ভাই একই বাড়ি আব্দুর রহিমের ছেলে মেহেদী হাসান প্রদীপকে আসামি করে মামলা করেন।
 
মামলার বাদী জানান, তার বোন বাক প্রতিবন্ধী। তাই বোনের সরলতার সুযোগ নিয়ে প্রদীপ তাকে ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি।

 
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রদীপকে গ্রেফতার করা হয়েছে। চাঁদপুরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
এদিকে গত রোববার সকালে অসুস্থ হয়ে পড়েন অন্তঃসত্ত্বা নারী। এ সময় তাকে পাশের উপজেলা শাহরাস্তির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কন্যা সন্তান জন্ম দেন তিনি। তবে সন্তান সুস্থ থাকলেও জন্ম দেয়ার পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রতিবন্ধী নারী।



ঘটনা সম্পর্কে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব জানান, ধর্ষণ এবং যেকোনো ধরনের নারী নির্যাতনের অভিযোগ পাওয়া মাত্র তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে প্রতিটি থানাকে নির্দেশ দেয়া হয়েছে। কচুয়ার ঘটনায় জড়িত অপরাধীর সব্বোর্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর

পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর