ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

সিরিয়ার দেরা প্রদেশের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা ইসরাইলের

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১২:০৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১২:০৭:৫২ অপরাহ্ন
সিরিয়ার দেরা প্রদেশের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা ইসরাইলের
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে ইসরাইলি বাহিনী সোমবার (১০ মার্চ) রাতের আঁধারে হামলা চালিয়েছে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের সামরিক অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়, জানিয়েছে আল জাজিরা।

সিরিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সানা জানায়, দামেস্ক থেকে ১০৩ কিলোমিটার দক্ষিণে জাবাব এবং ইজরা শহরের আশেপাশের এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে।

যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান শহরের দুই সামরিক অবস্থানে প্রায় ১৭টি হামলা চালিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪ জানিয়েছে, সিরিয়ান সেনাবাহিনীর ফাঁড়ি, অস্ত্রের ডিপো, রাডার, ট্যাঙ্ক এবং কামান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো সম্প্রতি এগুলো দখলের চেষ্টা করছিল বলেও সংবাদমাধ্যমটি দাবি করেছে।

ডিসেম্বর ২০২৪-এ আসাদ সরকারের পতনের পর থেকে ইসরাইল সিরিয়ায় হামলা জোরদার করেছে। সিরিয়ান অবজারভেটরি অনুসারে, ৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ৫০০ টিরও বেশি বিমান হামলা চালানো হয়। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ২১টি হামলা নথিভুক্ত হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ