ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
যুদ্ধবিধ্বস্ত গাজা

ধ্বংসস্তূপের মাঝে তাঁবুতেই ‘নুরের বিউটি পার্লার’

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১২:৩৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১২:৩৬:০০ অপরাহ্ন
ধ্বংসস্তূপের মাঝে তাঁবুতেই ‘নুরের বিউটি পার্লার’
গাজার আল-শুজাইয়ায় ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছেন নূর আল-ঘামারি। হাতে মেকআপ ব্রাশ, চোখে একগুচ্ছ স্বপ্ন। যুদ্ধবিধ্বস্ত এই শহরে তিনি একটি বিউটি পার্লার খুলেছেন, যেখানে ক্লান্ত-পরিশ্রান্ত নারীরা এসে খুঁজে পান একটু প্রশান্তি।

ছোট্ট এই পার্লারে খুব বেশি কিছু নেই—একটি আয়না, চিরুনি, ময়েশ্চারাইজার আর কিছু মেকআপ সামগ্রী। তাঁবুর বাইরে ঝুলছে একটি সাইনবোর্ড, যেখানে লেখা—"নূরের স্যালুন"।

নূর বলেন, “আমি পার্লার খোলার পর থেকে অনেক নারী আমার কাছে হৃদয়বিদারক গল্প শেয়ার করেছেন। যুদ্ধ তাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু আমি চাই তারা অন্তত নিজেদের জন্য একটু সময় বের করে সুখ অনুভব করুক।”

গাজার নারী আমানি দ্বেইমা বলেন, “নিজের যত্ন নেওয়া আমার মেজাজ বদলে দেয়। আয়নায় সাজানো মুখ দেখলে মনে হয়, চারপাশের দুর্ভোগ থেকে কিছুটা হলেও মুক্তি মিলেছে।”

যুদ্ধের কারণে নূরের স্বপ্ন ছিল থমকে যাওয়ার পথে, কিন্তু নারীদের চাহিদা বুঝে তিনি আবার কাজ শুরু করেন। তার এই উদ্যোগ শুধু রূপচর্চা কেন্দ্র নয়, বরং মানসিক প্রশান্তির একটি স্থান হয়ে উঠেছে গাজার নারীদের জন্য।

নূর সব নারীদের উদ্দেশে বলেন, "যাই হোক না কেন, নিজের যত্ন নিন। জীবন ছোট।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১

রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১