ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

জাতীয়তাবাদীর রাজনীতি ধারণ করতে পারলে দেশ রক্ষা পাবে : দুদু

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০৩:০৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০৩:০৩:০৫ অপরাহ্ন
জাতীয়তাবাদীর রাজনীতি ধারণ করতে পারলে দেশ রক্ষা পাবে : দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “জাতীয়তাবাদী রাজনীতি এবং জিয়াউর রহমানের রাজনৈতিক ধারণা গ্রহণ করতে পারলে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব এবং দেশের স্বাধীনতা নিশ্চিত করা যাবে।” তিনি বলেন, এই রাজনীতি ধারণ করতে হলে আমাদের ঐতিহাসিক নেতাদের স্মরণ রাখতে হবে, যারা এই রাজনীতির প্রবক্তা ছিলেন।

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মশিউর রহমান যাদু মিয়ার ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, “যাদু ভাইকে অবহেলা করা মানে গণতান্ত্রিক আন্দোলনকে অবহেলা করা, গণতান্ত্রিক রাজনীতি ও স্বাধীনতাকে অবহেলা করা।” তিনি মশিউর রহমান যাদু মিয়াকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের অধিকার নিয়ে আজীবন কাজ করা একজন বর্ণাঢ্য ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেন। তিনি বলেন, “যাদু ভাইয়ের মতো বক্তা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়াতে খুব কমই পাওয়া যায়। তিনি বিএনপির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”

শামসুজ্জামান দুদু আরও বলেন, “যাদু ভাই বেঁচে থাকলে দেশের রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি হতো। তিনি যে পথ অলংকৃত করেছেন, তা দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলত।”

সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেন, “যাদু মিয়া না থাকলেও তিনি যা দিয়েছেন, তা শহীদ জিয়াউর রহমানের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে সহায়ক হয়েছে। তাদের রাজনীতি ধারণ করতে পারলে আমরা ফ্যাসিবাদ উৎখাত করতে এবং বিদেশি শক্তির আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে পারব।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুস সালাম, মশিউর রহমান যাদু মিয়ার মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি জিয়াউল হক মিনু, সাধারণ সম্পাদক ন্যান্সি রহমানসহ প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন