ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

বিটিভিকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে : তথ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০৫:০৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০৫:০৮:৪০ অপরাহ্ন
বিটিভিকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে : তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কে যুগোপযোগী এবং জনপ্রিয় করতে হবে। মঙ্গলবার (১১ মার্চ) বিটিভির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বিটিভির অনুষ্ঠানগুলোর মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বলেন, বিটিভিকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এছাড়া, বিটিভির অনুষ্ঠানগুলিকে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে।

ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠান সংরক্ষণেরও তাগিদ দিয়ে উপদেষ্টা বলেন, বিটিভির পুরোনো অনুষ্ঠান ও সংবাদগুলো ডিজিটাল ক্যাটালগ আকারে সংরক্ষণ করা উচিত, যাতে দর্শকরা সহজেই যেকোনো সময় অতীতের অনুষ্ঠান দেখতে পারেন।

মাহফুজ আলম বিটিভির উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাবও চেয়েছেন এবং সরকারের পক্ষ থেকে বিটিভির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মতবিনিময় সভায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, উপমহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রোকন উদ্দিন, উপমহাপরিচালক (বার্তা) ড. সৈয়দা তাসমিনা আহমেদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার পর তিনি বিটিভির ক্ষতিগ্রস্ত ভবন, অডিটোরিয়াম, আর্কাইভ ও স্টুডিওগুলো পরিদর্শন করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ