ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পাকিস্তানে বোমা ফাটিয়ে ও গুলি চালিয়ে ট্রেনের নিয়ন্ত্রণ নিল সশস্ত্র গোষ্ঠী

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০৬:৩৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০৬:৩৭:০৭ অপরাহ্ন
পাকিস্তানে বোমা ফাটিয়ে ও গুলি চালিয়ে ট্রেনের নিয়ন্ত্রণ নিল সশস্ত্র গোষ্ঠী
পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলের বোলান এলাকায় আজ মঙ্গলবার একটি যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নিয়েছে। 

হামলার ঘটনা ঘটেছে কোয়েটা থেকে রাওয়ালপিন্ডিগামী জাফর এক্সপ্রেস ট্রেনে। হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ), যারা জানিয়েছে, হামলার আগে তারা ট্রেনটির রেললাইনে বোমা পুঁতে দেয়।

বিএলএ এক বিবৃতিতে জানায়, হামলার পর তারা ট্রেনটির পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। স্থানীয় পুলিশের সূত্রে জানা গেছে, হামলায় ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছেন এবং ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাঠানো হয়েছে। বেলুচিস্তান সরকারের একজন মুখপাত্র সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন, হামলার সময় ট্রেনে ব্যাপক গুলি চালানো হয়।

হামলাকারী গোষ্ঠী বিএলএ আরও জানিয়েছে, তারা নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ট্রেনের যাত্রীদের জিম্মি করেছে এবং কোন উদ্ধার প্রচেষ্টা নেয়া হলে ‘ভয়াবহ পরিণতি’ ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নওয়াজ এই হামলার নিন্দা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা