ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

কোরীয় গায়কের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০৬:৩৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০৬:৩৯:৪০ অপরাহ্ন
কোরীয় গায়কের মরদেহ উদ্ধার
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় আরঅ্যান্ডবি গায়ক হিসাং (৪৩) মারা গেছেন। গত সোমবার সন্ধ্যায় সিউলের নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বার্তা সংস্থা ইয়োনহ্যাপের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিসাংয়ের এজেন্সি টাজয় এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, গায়ক হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন এবং পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

পুলিশ জানায়, এখন পর্যন্ত হত্যার কোনো আলামত মেলেনি। তবে তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হিসাংয়ের মা তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি নম্বরে ফোন করেন। পরে উদ্ধারকর্মীরা এসে জানান, তিনি আগেই মারা গেছেন।

ইয়োনহ্যাপের প্রতিবেদনে বলা হয়, হিসাংয়ের মা একই ভবনের অন্য একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। রোববার হিসাংয়ের ম্যানেজারের সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু যোগাযোগ না পেয়ে ম্যানেজার তাঁর মাকে জানান। এরপর মা গিয়ে ছেলেকে নিথর অবস্থায় দেখতে পান।

হিসাং ২০০২ সালে ‘লাইক আ মুভি’ অ্যালবাম দিয়ে সংগীতজগতে পা রাখেন। ‘ইনসোমনিয়া’ ও ‘হার্টশো স্টোরি’ গানের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে দক্ষিণ কোরিয়ার সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর ভক্তরা সামাজিক মাধ্যমে শোকবার্তা প্রকাশ করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা