ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সংবাদের প্রতিবাদ আইএসপিআরের

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১১:৫২:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১১:৫২:১৮ পূর্বাহ্ন
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সংবাদের প্রতিবাদ আইএসপিআরের
ভারতের গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে প্রকাশিত কিছু সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও পরিকল্পিত বলে আখ্যা দিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার (১১ মার্চ) রাতে এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস ও ইন্ডিয়া টুডে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অব কমান্ড ভাঙার মতো মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, "এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি পরিকল্পিত অপপ্রয়াস।"

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং সেনাপ্রধানের নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে কিছু অনলাইন পোর্টাল ও বিতর্কিত টিভি চ্যানেলও এই মিথ্যাচারে যুক্ত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, "দ্য ইকোনমিক টাইমস একাধিকবার এ ধরনের ভুয়া খবর প্রকাশ করেছে। বারবার অসত্য তথ্য প্রচার তাদের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।"

আইএসপিআর ভারতীয় গণমাধ্যমগুলোকে সেনাবাহিনী নিয়ে ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানায়। পাশাপাশি ভবিষ্যতে সেনাবাহিনী সম্পর্কিত কোনো প্রতিবেদন প্রকাশের আগে আইএসপিআরের সঙ্গে যোগাযোগ করে সঠিক তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়ভাবে বলেছে, তারা দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় সদা প্রস্তুত, এবং কোনো ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা তাদের আদর্শ ও দায়িত্ববোধ থেকে বিচ্যুত করতে পারবে না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী