ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
শ্রমিক নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১২:০৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১২:০৪:১৪ অপরাহ্ন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
গাজীপুরের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহকর্মীরা। 

বুধবার (১৩ মার্চ) সকাল ৮টা থেকে গোল্ডেন রিফিট গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন, যা সকাল ৯টার দিকে বাঘের বাজার এলাকায় মহাসড়ক অবরোধে রূপ নেয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত শ্রমিকের নাম জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২)। আজ ভোর ৬টার দিকে কারখানায় আসার পথে অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে তিনি চাপা পড়ে মারা যান।

শ্রমিকদের অভিযোগ, জান্নাতুলের সন্তান অসুস্থ থাকায় মঙ্গলবার রাতে তিনি কারখানার এপিএম মতিউর রহমানের কাছে ছুটি চান। কিন্তু ছুটি না দিয়ে তার আইডি কার্ড রেখে বাসায় যেতে বলা হয়। বাধ্য হয়ে আজ সকালে কাজে ফেরার সময় সড়কে প্রাণ হারান তিনি।

শিল্প পুলিশের সদস্যরা বিক্ষোভ থামানোর চেষ্টা করছেন। সালনা হাইওয়ে থানার ওসি সালে আহমেদ জানান, জান্নাতুলের মরদেহ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিক্ষোভরত শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের অবহেলা ও অমানবিক আচরণের নিন্দা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ কারখানা পরিচালকদের সঙ্গে আলোচনা করছে। তবে কারখানার পরিচালক খন্দকার রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

বিক্ষোভরত শ্রমিকরা সহকর্মীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের শাস্তি, এবং শ্রমিকদের ছুটি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা