ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

হোয়াইট হাউসের সামনে টেসলাসহ ট্রাম্পের ছবি, বাড়ল শেয়ারের দাম

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০১:০৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০১:০৬:৫০ অপরাহ্ন
হোয়াইট হাউসের সামনে টেসলাসহ ট্রাম্পের ছবি, বাড়ল শেয়ারের দাম
হোয়াইট হাউসের বাগানে এক অভুতপূর্ব দৃশ্য দেখা গেছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একইসঙ্গে একটি সংবাদ সম্মেলন ও টেসলার গাড়ির প্রচারণার আয়োজন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন টেসলার প্রধান নির্বাহী ও সরকারি কর্মদক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধান ইলন মাস্ক।আজ বুধবার এই তথ্য জানিয়েছে সিএনএন।

মাস্ক-ট্রাম্প বেশ কয়েকটি চকচকে, নতুন টেসলা গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। তাদের এই কার্যক্রমের পর বাড়তে থাকে টেসলার শেয়ারের দাম। 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন টেসলার শেয়ারের দাম অনেক বেড়ে গেলেও সাম্প্রতিক সময়ে মাস্কের বিতর্কিত কার্যক্রমের বিরূপ প্রতিক্রিয়া পড়েছে বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ি নির্মাতার ওপর। ইউরোপে বড় আকারে কমেছে টেসলার বিক্রি। অন্যান্য দেশেও টেসলা বয়কটের ডাক শোনা যাচ্ছে।


তবে গতকাল মঙ্গলবার দেখা যায় বিপরীত চিত্র। শুরুতে ট্রাম্প ট্রুথ সোশালে জানান, তিনি নিজেই একটি টেসলা কিনে মাস্কের পাশে দাঁড়াবেন। এরপর আয়োজনে করলেন নজিরবিহীন ওই সংবাদ সম্মেলনে। এসব ঘটনার প্রভাবে টেসলার শেয়ারের দাম আবারও বাড়তে শুরু করেছে।


হোয়াইট হাউসের বাইরে দাঁড়িয়ে ট্রাম্প জানান, টেসলার কোনো পরিবেশকের (ডিলারশিপ) বিরুদ্ধে সহিংস আচরণকে অভ্যন্তরীণ জঙ্গি হামলা হিসেবে বিবেচনা করা হবে।


কথা বলার সময় ট্রাম্পের হাতে ছিল একটি তালিকা, যেখানে টেসলার বিভিন্ন মডেলের গাড়ির দাম লেখা ছিল। সেখানে উল্লেখ করা ছিল, 'ন্যুনতম মাসিক ২৯৯ ডলার বা ৩৫ হাজার ডলারেও টেসলা কেনা যায়।'

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই উদ্যোগে আরও স্পষ্ট হয়েছে, ইলন মাস্কের ব্যবসার সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারের স্বার্থ জড়িয়ে রয়েছে। তাদের মতে, টেসলার শেয়ারের দর পতন ঠেকাতেই প্রেসিডেন্ট এই বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়ানোর উদ্যোগ নিয়েছেন।

সোমবারের পতনের পর মঙ্গলবার দিনের শেষে টেসলার শেয়ারের দাম কিছুটা স্থিতিশীল হয়।

এর আগে হোয়াইট হাউসে ট্রাম্প জানান তিনি নিজে একটি টেসলা কিনবেন এবং ইতোমধ্যে তার নাতনীর জন্য একটি টেসলা সাইবারট্রাক কিনেছেন।

ট্রাম্প বলেন, 'আমি মনে করি, খুব অল্প সংখ্যক মানুষের একটি গোষ্ঠী মাস্কের বিরুদ্ধে অন্যায্য আচরণ করেছে। আমি চাই মানুষ জানুক যে দেশপ্রেমিক হওয়ার জন্য তাকে শাস্তি দেওয়া যায় না।'

এমন সময় তিনি এই বক্তব্য রাখলেন যখন যুক্তরাষ্ট্রজুড়ে টেসলা ও মাস্কের বিরুদ্ধে অভিযোগ ও সহিংস-অহিংস, উভয় ধরনের বিক্ষোভ দানা বেঁধে উঠছে।

সোমবার দিবাগত রাতে ট্রুথ সোশালে ট্রাম্প বলেন, 'আগামীকাল সকালে একটি চকচকে নতুন টেসলা কিনে ইলন মাস্কের প্রতি আত্মবিশ্বাস ও সমর্থন জানাব, যিনি প্রকৃতপক্ষে একজন মহান আমেরিকান।'


ট্রাম্প উল্লেখ করেন, তিনি ডিসকাউন্ট ছাড়াই টেসলা কিনবেন।ট্রাম্প বলেন, 'আমি ডিসকাউন্ট চাই না। মাস্ক আমাকে ডিসকাউন্ট দেবে, কিন্তু আমি যদি সেই ডিসকাউন্ট সুবিধা নেই, তাহলে তারা বলবে, ওহ, তিনি সুবিধা নিচ্ছেন।'

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা