ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কাঠমান্ডুর রাস্তায় নিষিদ্ধ হচ্ছে দূষণকারী যানবাহন

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০২:১২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০২:১২:১৫ অপরাহ্ন
কাঠমান্ডুর রাস্তায় নিষিদ্ধ হচ্ছে দূষণকারী যানবাহন
আগামী সপ্তাহ থেকে নেপালের কাঠমান্ডু শহরের রাস্তায় দূষণকারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে মেট্রোপলিটন সিটি অফিসের পরিবেশ বিভাগ। পরিবহন মালিক ও চালকদের একাধিকবার সতর্ক করার পরও ব্যবস্থা না নেওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার কাঠমান্ডু পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়, অনুমোদিত মাত্রার চেয়ে বেশি কালো ধোঁয়া নির্গত করার জন্য অনেক গাড়িকে ইতিমধ্যে জরিমানা করা হয়েছে। কিন্তু তারপরও সিটি অফিসের সতর্কতা উপেক্ষা করায় কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

ট্রাফিক বিশেষজ্ঞ উপদেষ্টা জগৎমান শ্রেষ্ঠা বলেন, "আমরা দূষণ রোধে দৃঢ় সিদ্ধান্ত নিয়েছি। আগামী সপ্তাহ থেকে দূষণকারী যানবাহন পুরোপুরি নিষিদ্ধ করা হবে। সংবিধান অনুযায়ী স্থানীয় সরকারকে দূষণ নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে, আমরা সেই ক্ষমতা ব্যবহার করব।"

নেপালের সংবিধান অনুযায়ী, যদিও যানবাহন নির্গমন পরীক্ষা মূলত কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, তবে কাঠমান্ডু পৌরসভার পরিবেশ আইন-২০২১ অনুসারে স্থানীয় সরকারও দূষণ কমাতে ব্যবস্থা নিতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, কাঠমান্ডুর রাস্তায় চলা ১,৩০০ গাড়ির মধ্যে ৮০% ডিজেলচালিত বাস, মাইক্রোবাস ও পিকআপ অনুমোদিত মাত্রার চেয়ে বেশি কালো ধোঁয়া ছাড়ছে। এমনকি ৩০% পেট্রোলচালিত গাড়িও নির্গমন পরীক্ষায় ব্যর্থ হয়েছে।

শ্রেষ্ঠা বলেন, "আমাদের বড় উদ্বেগ হলো, সবুজ স্টিকার পাওয়ার পরও কিছু গাড়ি পরীক্ষায় ব্যর্থ হচ্ছে। অনেক মালিক কম ধোঁয়া দেখানোর জন্য পরীক্ষার আগে জ্বালানির মাত্রা কমিয়ে কৌশলে স্টিকার নেন।"

বিশেষ করে ২০ বছরের বেশি পুরোনো গাড়ি-তে দূষণের হার বেশি। সরকার ২০ বছরের বেশি পুরোনো গাড়ি নিষিদ্ধের পরিকল্পনা করলেও এখনো সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা