ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

গণপরিষদ নয়, জাতীয় নির্বাচনই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা: ফারুক

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০২:২০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০২:২০:৩০ অপরাহ্ন
গণপরিষদ নয়, জাতীয় নির্বাচনই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা: ফারুক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইচ্ছাকৃতভাবে গোলমাল সৃষ্টি করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে আয়োজিত নাগরিক অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন তিনি।

ফারুক বলেন, "দেশের মানুষ গণপরিষদ নয়, নিরপেক্ষ জাতীয় নির্বাচন চায়। ভোটের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন, এখন সময় এসেছে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার।"

তিনি আরও বলেন, "আওয়ামী প্রেতাত্মারা এখনো সরকারের আশপাশে ঘুরছে। যারা প্রহসনের নির্বাচন করেছে, তাদের আইনের আওতায় আনা হয়নি। শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হয়নি।"

ফারুকের মতে, ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠাই দেশের গণতন্ত্রের একমাত্র পথ। তিনি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, "দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এখনই সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।"

এনসিপির নৈরাজ্য সৃষ্টির অভিযোগ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দলটির নেতারা। তবে রাজনৈতিক অঙ্গনে এই বক্তব্য নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা