ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

সৌদির বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলো ইউক্রেন

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০২:৩০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০২:৩০:৩৩ অপরাহ্ন
সৌদির বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলো ইউক্রেন
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইউক্রেন। মঙ্গলবার (১১ মার্চ) বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আল-জাজিরা, বিবিসি, ও রয়টার্স-সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বুধবার এ খবর প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করতে প্রস্তুত ইউক্রেন। উভয় পক্ষের সম্মতিতে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো যেতে পারে, তবে তা রাশিয়ার সম্মতির ওপর নির্ভর করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, "এই যুদ্ধবিরতি আকাশ, সমুদ্র, ও স্থল—সবক্ষেত্রেই প্রযোজ্য হবে।"

এর পাশাপাশি ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও গোয়েন্দা তথ্য ভাগাভাগির বিষয়েও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খনিজ চুক্তি দ্রুত সম্পন্ন করে অর্থনৈতিক সমৃদ্ধি ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেও একমত হয়েছে দুই দেশ।

এই সমঝোতা এমন সময়ে হলো, যখন ইউক্রেন সম্প্রতি মস্কোতে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধে রাশিয়া বর্তমানে ইউক্রেনের ২০ শতাংশ ভূখণ্ড দখল করে রেখেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে