ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

অবহেলার অভিযোগে ম্যারাডোনার সাত চিকিৎসকের বিচার শুরু

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৪:১৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৪:১৬:৩১ অপরাহ্ন
অবহেলার অভিযোগে ম্যারাডোনার সাত চিকিৎসকের বিচার শুরু

দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ৪ বছর পর, তার চিকিৎসার দায়িত্বে থাকা ৮ চিকিৎসকের মধ্যে ৭ জনেরই বিচার কার্যক্রম শুরু হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগ নিয়ে মঙ্গলবার (১১ মার্চ) আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরের এক আদালতে এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

২০২২ সালে মামলা দায়েরের পর, প্রসিকিউটর ও বিচারকরা ৮ চিকিৎসকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করেছিলেন। দুই বছর পর, অবশেষে শুনানি শুরু হয়েছে।

এর আগে, ২০২০ সালের ২৫ নভেম্বর দিয়েগো ম্যারাডোনা তার বাড়িতে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গিয়েছিলেন। মৃত্যুর আগের সময় তিনি মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। তখন তার বয়স ছিল ৬০ বছর।

আকস্মিক মৃত্যুর পর বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। যদিও ম্যারাডোনা মাদক সেবনের কারণে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, তবুও চিকিৎসকদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হলে, এই ৮ চিকিৎসকের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী