ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ চীন সাগরে উস্কানি দেয়ার ব্যাপারে ব্রিটেনকে চীনের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৪:৪৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৪:৪৯:০১ অপরাহ্ন
দক্ষিণ চীন সাগরে উস্কানি দেয়ার ব্যাপারে ব্রিটেনকে চীনের হুঁশিয়ারি
ব্রিটিশ সরকার দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ বলে যে আখ্যা দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং।

গত সোমবার ফিলিপাইন কোস্ট গার্ডের একটি জাহাজে চড়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি চীন সম্পর্কে ওই উস্কানিমূলক বক্তব্য দেন। এর প্রতিক্রিয়ায় গতকাল (মঙ্গলবার) বেইজিং লন্ডনকে সতর্ক করে দিয়ে বলেছে, ব্রিটিশ সরকারকে ‘উত্তেজনার আগুনে ঘি ঢালার’ কাজ থেকে বিরত থাকতে হবে।

ডেভিড লেমি গত ৮ মার্চ ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকার সঙ্গেও ফিলিপাইনের একই রকম চুক্তি রয়েছে। 

চীনের মূল ভূখণ্ড লাগোয়া কৌশলগত গুরুত্বপূর্ণ পানিসীমা- দক্ষিণ চীন সাগরের ওপর মালিকানা দাবি করে বেইজিং। তবে ফিলিপাইনসহ আরো কিছু দেশ চীনা দাবি প্রত্যাখ্যান করে ওই সাগরে তাদেরও অংশীদারিত্ব থাকার কথা বলতে চায়। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো চীনবিরোধী এসব দেশের পালে হাওয়া দেয়।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্পর্কে মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ব্রিটেনকে দক্ষিণ চীন সাগরের ওপর বেইজিং-এর সার্বভৌমত্ব ও অধিকার মেনে নিতে হবে। সেইসঙ্গে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ উস্কে দেয়ার কাজ থেকেও লন্ডনকে বিরত থাকতে হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১

রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১