ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে ‘ভিত্তিহীন’ খবর, কঠোর অবস্থানে পিসিবি প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন বন্ধ হয়ে পড়া পাটকল চালুর জন্য কাজ করছে সরকার: পাটমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়

পুতিন চাইলেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি ঘটবে দাবি যুক্তরাষ্ট্রের

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৪:৫৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৪:৫৬:৪৭ অপরাহ্ন
পুতিন চাইলেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি ঘটবে দাবি যুক্তরাষ্ট্রের
পুতিন চাইলেই চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি ঘটবে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে মস্কোর ওপর। যুক্তরাষ্ট্রের উত্থাপিত ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব সাদরে গ্রহণ করেছে ইউক্রেন। এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা। যদিও ইউক্রেনীয়দের মতে, যুদ্ধবিরতিতে সহজে রাজি হবে না রাশিয়া।

দীর্ঘ তিন বছর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের উত্থাপন করা ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইউক্রেন। যদিও বৈঠকে রুশ কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। যুদ্ধবিরতির প্রস্তাবে আকাশ ও নৌপথে হামলার পাশাপাশি স্থল অভিযানও বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা করবে রাশিয়া ও ইউক্রেন।

প্রস্তাবটি এখন পাঠানো হবে রাশিয়ার কাছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেই প্রস্তাবটি নিয়ে যাবেন পুতিনে কাছে। এ সময় তিনি বলেন, বল এখন রাশিয়ার কোর্টে। এই প্রস্তাবে রাজি হওয়া মানে শান্তির পথে আসা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, 'যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেন গ্রহণ করেছে। এর মধ্য দিয়ে যুদ্ধবিরতিতে প্রবেশ করা এবং সংঘাত অবসানে অবিলম্বে আলোচনায় অংশ নেয়ার পথ খুলেছে। যা স্থায়ী এবং টেকসই সমাধান নিয়ে আসবে। দুই দেশেরই স্বার্থ ও নিরাপত্তা রক্ষা হবে। পাশাপাশি বিবেচনায় আসবে সমৃদ্ধির বিষয়টিও।'

ইউক্রেন বলছে যুদ্ধবিরতির সফলতা নির্ভর করছে রাশিয়ার ওপর। প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা। আর ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবে ব্যাখ্যা করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে যে পদক্ষেপ নেয়া হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বোমা হামলা বন্ধ করা ছাড়াও, কৃষ্ণ সাগরে নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্মুখযুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। প্রস্তাবটি ইউক্রেনের কাছে ইতিবাচক। সে অনুযায়ী পদক্ষেপ নিতেও প্রস্তুত।'

এদিকে ইউক্রেনের সাধারণ মানুষের বিশ্বাস যুদ্ধবিরতির এই প্রস্তাবে সম্মত হবে না রাশিয়া। তাদের আশঙ্কা উল্টো আরও কিছু শর্ত জুড়ে দিতে পারে মস্কো।

স্থানীয় একজন বলেন, 'রাশিয়া যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয়। বৈঠক চলাকালীনও তারা ইউক্রেনে ক্রমাগত হামলা চালিয়েছে।'

ইউক্রেনের একজন বলেন, 'যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়ানরা মেনে নেবে না। তারা একদিকে শান্তির কথা বলে, অন্যদিকে হামলা চালায়।'

স্থানীয় একজন বলেন, 'যুক্তরাষ্ট্র যদিও শুরু থেকেই এই পদক্ষেপ নিত, তাহলে যুদ্ধ এতদূর পর্যন্ত গড়ায় না। ইউক্রেনকে কোনো অঞ্চলও হারাতে হতো না।'

এদিকে ইউক্রেনের জন্য পুনরায় সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেয়ার বিষয়ে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। শান্তি প্রতিষ্ঠায় ইচ্ছুক ইউক্রেনের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিতে পাশে থাকার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, জেলেনস্কির জন্য হোয়াইট হাউজের দরজা সবসময় খোলা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের

ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের