ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল

‘আইসিসি মানেই ভারতীয় ক্রিকেট বোর্ড, এর সমাধান দরকার’

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৬:৫০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৬:৫০:০০ অপরাহ্ন
‘আইসিসি মানেই ভারতীয় ক্রিকেট বোর্ড, এর সমাধান দরকার’
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক যেন থামছেই না। হাইব্রিড মডেলে আয়োজিত এই টুর্নামেন্টে ভারত ছাড়া বাকি সব দলকেই দুই দেশে ভ্রমণ করতে হয়েছে। অথচ রোহিত শর্মার দল পুরো টুর্নামেন্টেই এক ভেন্যুতে খেলার সুবিধা পেয়েছে, যা নিয়ে এবার সরাসরি আইসিসিকে আক্রমণ করলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডি রবার্টস।

ভারতীয় গণমাধ্যম মিড ডে-কে দেওয়া সাক্ষাৎকারে রবার্টস বলেন, ‘এর একটা বিহিত হওয়া দরকার। ভারত তো সবকিছু পেতে পারে না। কোনো কোনো সময় আইসিসির উচিত ভারতকে না বলা।’ তিনি আরও বলেন, ‘ভারতকে ভ্রমণই করতে হয়নি। একটি দল কীভাবে পুরো টুর্নামেন্ট ভ্রমণ ছাড়াই খেলতে পারে? এটা অন্য দলের প্রতি অবিচার।’

রবার্টসের বক্তব্য আরও কঠোর হয়ে ওঠে আইসিসির ভূমিকা নিয়ে। তিনি বলেন, ‘আমার কাছে আইসিসি মানেই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। ভারতই সবকিছু নিয়ন্ত্রণ করে। কাল যদি ভারত বলে, “নো বল আর ওয়াইডের দরকার নেই”, আমি বাজি ধরে বলতে পারি, আইসিসি সেটা বাস্তবায়নের কোনো না কোনো পথ খুঁজে নেবে।’

এটাই প্রথম নয়। রবার্টস মনে করেন, ভারতের প্রতি এই বিশেষ সুবিধা নতুন নয়। তিনি বলেন, ‘সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত আগেই জানত, সেমিফাইনালে উঠলে কোথায় খেলবে। অন্য দলগুলো যেখানে ম্যাচের আগেই প্রস্তুতি নিতে হিমশিম খায়, সেখানে ভারত আগেভাগেই সুবিধাজনক পরিকল্পনা সাজিয়ে নেয়।’

অ্যান্ডি রবার্টসের মতো অনেক সাবেক ক্রিকেটারই ভারতকে “বিশেষ সুবিধা” দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে আইসিসি এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, ভারতের এমন সুবিধা প্রাপ্তি নিয়ে ক্রিকেটবিশ্বে বিতর্ক যেন আরও বেড়েই চলেছে।

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ