ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

নির্মাতাকে বেঁধে রেখে ইচ্ছেমতো কথা শোনালেন মোশাররফ করিম!

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ১২:৪৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ১২:৪৩:২৫ অপরাহ্ন
নির্মাতাকে বেঁধে রেখে ইচ্ছেমতো কথা শোনালেন মোশাররফ করিম!
এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে প্রায় হাফ ডজন সিনেমা। শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদের ছবির সঙ্গে এবার যোগ হলো মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’। শরাফ আহমেদ জীবনের পরিচালনায় নির্মিত এ সিনেমা এরই মধ্যে ব্যতিক্রমী প্রমোশনাল ভিডিওর কারণে দর্শকের নজর কেড়েছে।

সম্প্রতি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পরিচালক জীবনকে মুখে টেপ লাগিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন মোশাররফ করিম! বিরক্তি নিয়ে তিনি বলেন, "তুমি অনেক যন্ত্রণা দিয়েছো আমাকে। সিনেমা রিলিজ দেওয়া তোমার দায়িত্ব, দিচ্ছো না কেন?" জীবনের অনুরোধেও বাঁধন খুলতে রাজি হন না মোশাররফ। একপর্যায়ে মুখের টেপ খুলে তিনি রসিকতা করে বলেন, "ঈদে চক্কর রিলিজ হবে, প্রমোশন হবে — সবই হবে। কিন্তু জীবন, তোমার রিলিজ নাই!"

সিনেমাটি সম্পর্কে পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, ‘চক্কর ৩০২’ মূলত থ্রিলার ঘরানার, যেখানে মানবিক গল্পও আছে। দর্শক শুরু করলে শেষ পর্যন্ত না দেখে থাকতে পারবে না।” সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছে কারখানা প্রোডাকশন্স, সহ-প্রযোজনায় রয়েছে গামাফ্লিক্স।

সিনেমাটিতে মোশাররফ করিমকে দেখা যাবে "ইন্সপেক্টর মইনুল" চরিত্রে। চমকপ্রদ গল্প আর মোশাররফের অনবদ্য অভিনয়ে ঈদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে ‘চক্কর ৩০২’ — এমনটাই আশা করছেন নির্মাতা ও দর্শকরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা