ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

লিবিয়ান বিনিয়োগ কর্তৃপক্ষ চেয়ারম্যান ও বাংলাদেশি দূতের বৈঠক

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০১:৪০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০১:৪০:৪৯ অপরাহ্ন
লিবিয়ান বিনিয়োগ কর্তৃপক্ষ চেয়ারম্যান ও বাংলাদেশি দূতের বৈঠক
লিবিয়ান ইনভেস্টমেন্ট অথরিটির চেয়ারম্যান ও সিইও ড. আলী মাহমুদ হাসানের সঙ্গে বৈঠক করেছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। স্থানীয় সময় ১১ মার্চ, মঙ্গলবার, চেয়ারম্যানের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানায়, বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বস্ত্র শিল্প, ওষুধ, তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি ও অবকাঠামো উন্নয়নে অর্জিত সাফল্যের কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত জানান, আগামী ৭-১০ এপ্রিল ঢাকায় তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ অনুষ্ঠিত হবে। এতে বিশ্বব্যাপী বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও শিল্প উদ্যোক্তারা অংশ নেবেন। সামিটে ডিজিটাল ইকোনমি, আইসিটি, বস্ত্র শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন, স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যাল খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুনির্দিষ্ট শিল্পাঞ্চল ও প্রতিষ্ঠান পরিদর্শনের ব্যবস্থাও রাখা হয়েছে।

রাষ্ট্রদূত লিবিয়ান ইনভেস্টমেন্ট অথরিটিকে সামিটে অংশগ্রহণের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে ড. আলী মাহমুদ হাসান লিবিয়ার পক্ষ থেকে সামিটে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। তিনি দক্ষ জনবল, অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক খাতে বিনিয়োগের নতুন সুযোগ প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকের শেষে উভয়পক্ষ বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় ও বিস্তৃত করতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। এই উদ্যোগ দুদেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা