ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

মিশিগানে চার্চ পরিণত হলো মসজিদে

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০২:০৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০২:০৪:৫৭ অপরাহ্ন
মিশিগানে চার্চ পরিণত হলো মসজিদে
আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরের পুরোনো একটি গির্জা নতুন রূপে মসজিদে পরিণত হয়েছে। মসজিদটির নাম দারুল কোরআন। এখানে এখন একসঙ্গে ৩,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় স্থানীয় মুসলিমদের মধ্যে আনন্দের জোয়ার।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে এই জায়গায় ছিল গ্রেট মিলার গির্জা। সেখানে খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রার্থনা করতেন, বাইবেল শিক্ষা নিতেন, আয়োজন করতেন প্রভু ভোজ। কিন্তু মুসলিম কমিউনিটির দ্রুত বৃদ্ধির কারণে পাশের পরিত্যক্ত গির্জাটি কিনে মসজিদে রূপান্তর করা হয়।

মসজিদের ইমাম সাইয়েদ আহমেদ জানান, ৫ বছর আগে ওয়ারেন শহরের নাইন মাইলে দারুল কোরআন মসজিদের যাত্রা শুরু হয়। মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় জায়গার সংকট দেখা দেয়। পরে কমিটির সিদ্ধান্তে গির্জাটি কেনা হয় এবং সেটিকে মসজিদে রূপান্তর করা হয়।

দারুল কোরআন মসজিদ কমিটির ভাইস প্রেসিডেন্ট মাহফুজ চৌধুরী বলেন, "মসজিদের আয়তন ৫২,০০০ স্কয়ার ফুট। এর মধ্যে নামাজের জায়গা ১৩,০০০ স্কয়ার ফুটের বেশি। গাড়ি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। আছে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা। শিশু-কিশোরদের জন্য আরবি শেখার ক্লাসও চালু করা হয়েছে।"

গত শুক্রবার জুমার নামাজের মাধ্যমে নতুনভাবে যাত্রা শুরু হয় মসজিদটির। স্থানীয় মুসল্লিরা বলেন, এত বড় পরিসরের মসজিদ পেয়ে তারা দারুণ খুশি। মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণের জন্য দানের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন কমিটির ভাইস প্রেসিডেন্ট সাইদুল খান ও খালেদ আহমেদ।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল