ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৩:৩৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৩:৩৩:৪১ অপরাহ্ন
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেছে। ১৩ মার্চ, বৃহস্পতিবার, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরার নির্যাতিত শিশুটি ১৩ মার্চ দুপুর ১টায় সিএমএইচে মারা যায়। তার চিকিৎসায় সিএমএইচের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ করা হয়েছিল, তবে তাতে তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে, দুইবার তাকে স্থিতিশীল করা সম্ভব হলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।

শিশুটির মৃত্যুর পর বাংলাদেশ সেনাবাহিনী তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

উল্লেখ্য, ৬ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে শিশুটি বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়, তবে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ৭ মার্চ তাকে ভেন্টিলেশনে নেওয়া হয় এবং ৮ মার্চ সন্ধ্যায় ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

শিশুটির চিকিৎসায় সিএমএইচের প্রধান সার্জনকে প্রধান করে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়, যাতে বিভিন্ন শাখার বিশেষজ্ঞ চিকিৎসকরা ছিলেন। তবে, শিশুটির জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

এদিকে, শিশুটির ধর্ষণের অভিযোগে চার আসামির মধ্যে তিনজনের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবে পাঠানো হয়েছে। মাগুরার এ ঘটনা দেশজুড়ে ব্যাপক নিন্দা ও সমালোচনার জন্ম দিয়েছে, এবং ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে চলছে প্রতিবাদ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী