ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা নিয়ে মার্কিনিদের উদ্বেগ

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০১:২৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০১:২৩:০৪ অপরাহ্ন
রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা নিয়ে মার্কিনিদের উদ্বেগ
রাশিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত সখ্যতা রয়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি নাগরিক। বুধবার (১২ মার্চ) সম্পন্ন হওয়া রয়টার্স / ইপসোস জরিপের ভিত্তিতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫৬ শতাংশ মনে করেন, ট্রাম্পের আমলে ওয়াশিংটন-মস্কো সম্পর্ক গাঢ় হয়েছে। বিপরীতে ৪০ শতাংশ এই বক্তব্যের বিরোধিতা করেছেন আর চার শতাংশ উত্তর দেওয়া থেকে বিরত থেকেছেন।


জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে দীর্ঘদিনের মার্কিন পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন এনেছেন ট্রাম্প। এই পরিবর্তন এতোটাই বেশি, যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধকালীন প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সঙ্গে প্রকাশ্যেই সখ্যতা গড়ে তুলছেন।


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুণমুগ্ধ মার্কিন প্রেসিডেন্টের কর্মকাণ্ডে কিছুটা চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা। নির্বাচনি প্রচারণার অঙ্গীকার মোতাবেক ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দ্রুত অবসানের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। তবে এই কাজ করতে গিয়ে ইউক্রেনকে পাশ কাটিয়ে সরাসরি রাশিয়ার সঙ্গে আলোচনা করার কারণে অস্বস্তিতে পড়েছে মার্কিন মিত্ররা। এরমধ্যে হোয়াইট হাউজে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জনসম্মুখে তুলোধুনো করার ঘটনায় এই অস্বস্তি আরও বৃদ্ধি পেয়েছে।

অবশ্য, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে আপত্তি থাকলেও ইউক্রেনের কাছ থেকে প্রতিদান আদায়ে মার্কিন নাগরিকদের বড় এক অংশের সমর্থন রয়েছে।

জরিপে অংশগ্রহণকারী প্রায় ৪৪ শতাংশ মার্কিনি মনে করেন, ইউক্রেনে সামরিক সহায়তার বিনিময়ে খনিজ সম্পদের ভাগ চাওয়া সম্পূর্ণ যুক্তিসংগত। দুই তৃতীয়াংশ রিপাবলিকান ও এক পঞ্চমাংশ ডেমোক্র্যাট এই দলে রয়েছেন।

বিগত সপ্তাহগুলোতে ট্রাম্পের জনপ্রিয়তার মাত্রা ৪৪ শতাংশেই স্থির রয়েছে। তার প্রথম মেয়াদ বা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে উপভোগ করা জনপ্রিয়তা হারের চেয়ে এই মান এখনও বেশি।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ