ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল দিল্লি

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০৩:৪৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০৩:৪৩:৪৯ অপরাহ্ন
নতুন অধিনায়কের নাম ঘোষণা করল দিল্লি
আইপিএলের আসন্ন আসরের আগে শেষ দল হিসাবে অধিনায়কের নাম ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেলকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে নেতৃত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল লোকেশ রাহুলকে। তবে তিনি তা প্রত্যাখান করেন।



২০১৯ সাল থেকে দিল্লির হয়ে খেলছেন অক্ষর। ভারতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য তিনি। গৌতম গম্ভীর কোচ হওয়ার পর জাতীয় দলে সাদা বলের ক্রিকেটে অক্ষর নিয়মিত হয়েছেন। তাই দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে অক্ষরকেই নেতৃত্বের দায়িত্ব দিলো দিল্লি কর্তৃপক্ষ।

দিল্লির হয়ে আইপিএলে ৮২টি ম্যাচ খেলে ৯৬৭ রান করেছেন অক্ষর। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৬২টি উইকেট। সব মিলিয়ে আইপিএলে ১৫০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে অক্ষরের। তার নামের পাশে রয়েছে ১৬৫৩ রান এবং ১২৩টি উইকেট।



অক্ষরকে অধিনায়কের দায়িত্ব দিয়ে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান কিরণ কুমার গান্ধী বলেছেন, 'অক্ষরকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নিযুক্ত করতে পেরে আমরা আনন্দিত। ২০১৯ সাল থেকে তিনি দিল্লি দলের গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। এই দল যে মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত, অক্ষর তারই প্রতীক।'

'গত দুই আসরে অক্ষর আমাদের সহ-অধিনায়ক ছিলেন। এই সিদ্ধান্ত নেতা হিসাবে তার অগ্রগতির প্রতিফলন। অক্ষরের প্রতি আমাদের কোচিং স্টাফসহ দলের সবার আস্থা রয়েছে। অক্ষরকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন।'




দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল বলেছেন, ‘'ক্রিকেটার এবং নেতা হিসেবে অক্ষরকে আমরা কাছ থেকে পরিণত হতে দেখেছি।'

নেতৃত্বের দায়িত্ব পেয়ে খুশি অক্ষরও। তিনি বলেছেন, 'দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। আমার ওপর আস্থা রাখায় দল কর্তৃপক্ষ এবং সাপোর্ট স্টাফদের প্রতি আমি কৃতজ্ঞ। এই দলের সঙ্গে আমি ক্রিকেটার এবং মানুষ হিসাবে গড়ে উঠেছি। দলকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আমি প্রস্তুত এবং আত্মবিশ্বাসী।'

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা