ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শ্রীলীলাকে ‘বিয়ে’ করছেন কার্তিক আরিয়ান

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ১১:২৩:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ১১:২৩:১০ পূর্বাহ্ন
শ্রীলীলাকে ‘বিয়ে’ করছেন কার্তিক আরিয়ান
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী শ্রীলীলার প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলছে। এবার সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করলেন কার্তিকের মা মালা তিওয়ারি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে কার্তিকের হবু স্ত্রী সম্পর্কে মন্তব্য করেন তার মা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কার্তিকের মাকে প্রশ্ন করা হয়, তিনি কেমন পুত্রবধূ চান? উত্তরে মালা তিওয়ারি বলেন, ‘পরিবারের সবাই চান, হবু বউমা যেন একজন ভালো ডাক্তার হন।’

এই মন্তব্যের পর থেকেই ভক্তরা ধারণা করছেন, শ্রীলীলার দিকেই ইঙ্গিত করেছেন তিনি।

শ্রীলীলা চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করেছেন, তার মা একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। অন্যদিকে, কার্তিকের পরিবারেও সবাই চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত। বাবা, মা ও বোন— তিনজনই ডাক্তার। এ কারণে ভক্তরা মনে করছেন, শ্রীলীলাই হতে যাচ্ছেন কার্তিকের জীবনসঙ্গী।

এদিকে কার্তিকের বোন কৃতিকার সাম্প্রতিক এক পার্টিতেও আমন্ত্রিত ছিলেন শ্রীলীলা। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে তার ভালো সম্পর্ক স্পষ্টভাবে নজরে এসেছে।

২০০১ সালের ১৪ জুন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন শ্রীলীলা। চিকিৎসক হওয়ার পরও তিনি অভিনয়কেই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন। ব্যক্তিগত জীবনে নরম স্বভাবের এই অভিনেত্রী গুরু ও শোভিতা নামে দুই অনাথ প্রতিবন্ধী শিশুকে দত্তক নিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা