ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে ৫ ছিনতাইকারী আটক

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০২:৫১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০২:৫১:৩২ অপরাহ্ন
রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে ৫ ছিনতাইকারী আটক
রাজধানীর তেজগাঁও, মিরপুর ও উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. সাজ্জাত হোসেন ওরফে সাগর (৪২), মো. ওয়াসিম আকরাম (৩৫), মো. সুমন (৩০), মো. সুলতান মাহমুদ খান (৪৫) ও মোহাম্মদ শান্ত (২৯)। এ সময় তাদের থেকে নগদ এক লাখ ২০০ টাকা, তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার তেজগাঁও থানার সাতরাস্তা ক্রসিংয়ের উত্তর সিগন্যালের যাত্রী ছাউনির সামনে নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক তেজগাঁও জোনের সার্জেন্ট মো. সোহরাব হোসাইন। সকাল সাড়ে ১১টার দিকে একটি বাসে যাত্রী উঠার সময় কয়েকজন এক যাত্রীর টাকা ছিনতাই করে পালাচ্ছিলেন। বিষয়টি সার্জেন্ট মো. সোহরাব হোসাইনের দৃষ্টিগোচর হলে তিনি উপস্থিত জনসাধারণের সহযোগিতায় ধাওয়া করে তিন ছিনতাইকারী মো. সাজ্জাত হোসেন ওরফে সাগর, মো. ওয়াসিম আকরাম ও মো. সুমনকে আটক করেন ও ছিনতাইকৃত নগদ এক লাখ টাকা উদ্ধার করেন।

একই দিনে মিরপুর সাড়ে এগারো এলাকায় সেতারা টাওয়ারের সামনে দায়িত্ব পালনকালে রাত সাড়ে ৮টার দিকে এক পথচারীর চিৎকার শুনে ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী মো. সুলতান মাহমুদ খানকে ধাওয়া করে আটক করেন ট্রাফিক মিরপুর-জোনের সার্জেন্ট মো. রবিন রানা।

রাত ১২টার দিকে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী মোহাম্মদ শান্তকে জনসাধারণের সহযোগিতায় আটক করেন ট্রাফিক উত্তরা-পূর্ব জোনের সার্জেন্ট শাহাদাত হোসেন শান্ত। তার হেফাজত থেকে তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার, নগদ ২০০ টাকা ও একটি ছিনতাইকৃত মানিব্যাগ উদ্ধার করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা