ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই

কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দেয়া লোকেরা ধর্ষণের বিচার চাইছে : স্বাগতা

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ১২:৩০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ১২:৩০:০৯ অপরাহ্ন
কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দেয়া লোকেরা ধর্ষণের বিচার চাইছে : স্বাগতা
সম্প্রতি দেশজুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ উঠেছে। বিশেষ করে মাগুরার শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার দাবি জোরালো হয়েছে। এই বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন বিনোদন জগতের অনেক তারকা।

জনপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সাহসী পোস্ট দিয়ে নিজের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘আমার নিউজফিডে অনেক পুরুষকে দেখছি ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হতে। অথচ তাদের মধ্যেই অনেকেই আমাকে কাজের বিনিময়ে আপত্তিকর শর্ত দিয়েছে। রাজি না হওয়ায় কাজের সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, তারাও কি ধর্ষক নয়?’

স্বাগতার এই পোস্টের নিচে একজন মন্তব্য করেন, ‘তারা তোমার অনুমতি চেয়েছে, জোর করেনি। তোমার যেমন না বলার স্বাধীনতা আছে, তাদেরও তেমন কাজে না নেওয়ার অধিকার আছে।’

এমন মন্তব্যের জবাবে স্বাগতা বলেন, ‘এটা হলো সিন্ডিকেট করে কাজ বন্ধ করা, যেন আমি বাধ্য হই ইয়েস বলতে। এটি টেকনিক্যালি ধর্ষণ, কারণ যদি কাজ করতেই হয়, তাহলে রাজি হতেই হবে।’

তবে তিনি নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি।

স্বাগতার এই বক্তব্য অনেকের মনে নাড়া দিয়েছে। বিনোদন অঙ্গনে দীর্ঘদিন ধরে কাজের বিনিময়ে অশালীন প্রস্তাবের অভিযোগ শোনা গেলেও, খুব কম মানুষই এ নিয়ে প্রকাশ্যে কথা বলেন। তার এই পোস্ট পেশাগত হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে।

কমেন্ট বক্স
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার