ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

হিজাব না পরা নারীদের শনাক্ত করতে ড্রোন-অ্যাপ ব্যবহার করছে ইরান

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০১:২৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০১:২৩:১৯ অপরাহ্ন
হিজাব না পরা নারীদের শনাক্ত করতে ড্রোন-অ্যাপ ব্যবহার করছে ইরান
নারীদের জনসম্মুখে হিজাব পরা ও পোশাকবিধি কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইরান সরকার আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এবার ড্রোন ও বিশেষ অ্যাপের মাধ্যমে নজরদারি চালাচ্ছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো।

শনিবার (১৫ মার্চ) সিএনএন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘নাজের’ নামের একটি অ্যাপ চালু করেছে ইরান সরকার, যার মাধ্যমে সাধারণ জনগণ নারীদের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে সরকার ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নজরদারি’ কৌশল প্রয়োগ করছে।

এছাড়া তেহরান ও দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় হিজাব পরিধানের বিষয়টি পর্যবেক্ষণের জন্য ড্রোন ও নিরাপত্তা ক্যামেরার ব্যবহার বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে মাহশা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। দুই বছরের বেশি সময় পার হলেও ইরানে নারীদের পোশাক সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। জনসমাগমস্থলে হিজাব না পরা নারীদের শনাক্ত করতে প্রধান সড়কগুলোতে নজরদারি ক্যামেরা বসানো হয়েছে।

সরকারের এমন কঠোর অবস্থানের ফলে দেশটির নারী অধিকার নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা আরও বেড়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট

দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট