ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

মস্কো-কিয়েভ যুদ্ধবিরতির বিষয়ে শিগগিরই কথা বলবেন ট্রাম্প-পুতিন

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ১১:১৪:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ১১:১৪:৪৯ পূর্বাহ্ন
মস্কো-কিয়েভ যুদ্ধবিরতির বিষয়ে শিগগিরই কথা বলবেন ট্রাম্প-পুতিন
চলতি সপ্তাহেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে দেশ দুটির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন মধ্যস্থতাকারী মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফ।

তিনি জানান, ভ্লাদিমির পুতিন ও ভোলোদিমির জেলেনস্কির দাবি-দাওয়া শুনে শান্তিচুক্তির খসড়া প্রস্তুত করবে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

স্টিভ উইটকফ বলেন, "আমার মনে হয়, এই সপ্তাহে দুই প্রেসিডেন্টের মধ্যে ভালো ও ইতিবাচক আলোচনা হবে।"

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় রাজি হয়েছে ইউক্রেন। এ বিষয়ে গত বৃহস্পতিবার পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন উইটকফ, যা তিন থেকে চার ঘণ্টা স্থায়ী ছিল। বৈঠককে "ইতিবাচক" বলে মন্তব্য করেছেন তিনি।

তবে সম্ভাব্য শান্তিচুক্তিতে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের ভূখণ্ডের ভবিষ্যৎ কী হবে— সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। বর্তমানে ইউক্রেনের এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে।

এদিকে, শুক্রবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেছেন, "এই ভয়াবহ, রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।"

রাশিয়া যুদ্ধবিরতির শর্ত হিসেবে কিছু দাবি তুলেছে, যা পূরণ হলে স্থায়ী শান্তিচুক্তির বিষয়ে আলোচনা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট

দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট