ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে ‘ভিত্তিহীন’ খবর, কঠোর অবস্থানে পিসিবি প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন বন্ধ হয়ে পড়া পাটকল চালুর জন্য কাজ করছে সরকার: পাটমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়

দেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০১:০৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০১:০৮:১৬ অপরাহ্ন
দেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান হয়েছে। বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে এসে পৌঁছেছেন।

সোমবার (১৭ মার্চ) বেলা পৌনে ১২টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

গতকাল বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ম্যানচেস্টার থেকে সিলেটগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হন হামজা।

হামজাকে অভ্যর্থনা জানাতে সিলেট বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাতজন নির্বাহী সদস্য।

গতকাল চার সদস্য (শাহীন, হিল্টন, গাউস ও ইকবাল) পৌঁছানোর পর আজ আরও তিনজন (রুপু, সবুজ ও মঞ্জু) যোগ দিয়েছেন। বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার পর বাফুফে কর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন। সঙ্গে ছিলেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী।

হামজাকে এক নজর দেখার জন্য সিলেট এয়ারপোর্টের বাইরে ভিড় জমিয়েছেন ভক্তরা। অনেকে ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন, কেউবা শুধু এক ঝলক দেখার অপেক্ষায়। গণমাধ্যমকর্মীরাও হামজার আগমনের খবর সংগ্রহে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে নিজ বাড়িতে যাবেন হামজা। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। তার আগমনে হবিগঞ্জে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

আগামীকাল (১৮ মার্চ) ঢাকায় আসতে পারেন হামজা। এরপর বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।

২৫ মার্চ ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ দলের হয়ে অভিষেক হবে এই মিডফিল্ডারের।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের

ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের