ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রায় ৭০০ কোটি রুপি প্রয়োজন রাকেশ ও হৃতিকের!

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০২:০৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০২:০৯:১৮ অপরাহ্ন
প্রায় ৭০০ কোটি রুপি প্রয়োজন রাকেশ ও হৃতিকের!
বলিউডের জনপ্রিয় নির্মাতা রাকেশ রোশন ও তার ছেলে হৃতিক রোশন এখন অর্থ সংকটের মুখোমুখি। তাদের পরবর্তী সিনেমা ‘কৃশ ৪’ নির্মাণ নিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এই দুই সেলিব্রেটি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, 'কৃশ ৪' সিনেমার বাজেট প্রায় ৭০০ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। বিশাল এই বাজেট দেখে অনেক প্রযোজকই পিছু হটেছেন, কারণ সিনেমার বাণিজ্যিক সাফল্য নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়া সিনেমার কাহিনির জন্য যে উন্নত প্রযুক্তির প্রয়োজন তা বলিউডে তেমনভাবে নেই, তাই নির্মাণের জন্য প্রযোজকদের আগ্রহ কমেছে।

প্রযোজকদের আশ্বস্ত করতে রাকেশ রোশন বলেছেন, তিনি সিনেমার নির্মাণের দায়িত্ব তরুণ নির্মাতাদের হাতে তুলে দেবেন। কিছু সময় আগে, ১০০ কোটি ক্লাবের পরিচালক সিদ্ধার্থ আনন্দের নাম আসে, তবে তিনি ‘কৃশ ৪’ নির্মাণ করতে সম্মত হননি।

এদিকে, দীর্ঘ ১২ বছর পর ‘কৃশ ৩’ সিক্যুয়েলের পর ‘কৃশ ৪’ আসছে। তবে অনেকেই মনে করছেন, সিনেমাটি পূর্বের সাফল্য ধরে রাখতে পারবে কিনা, তা নিয়ে কিছুটা সংশয় রয়ে গেছে। তবে রাকেশ রোশন দৃঢ় প্রতিজ্ঞ, তিনি জানিয়েছেন, পরিস্থিতি যতোই কঠিন হোক না কেন, ‘কৃশ ৪’ নির্মাণ হবেই।

কমেন্ট বক্স