ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা পল্লি চিকিৎসক হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক: গভর্নর ১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তা বাহিনীসহ একগুচ্ছ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত মিরপুর টেস্টে শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে: ট্রাম্প নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির পরিকল্পনা বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার সড়কে স্বয়ংক্রিয় মামলার দিকে যাচ্ছে ডিএমপি

জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০২:৩৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০২:৩৬:২০ অপরাহ্ন
জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলায় দলের নানা কর্মকাণ্ডের প্রতি ঘৃণা ও ধিক্কার জানিয়ে জাতীয় পার্টি থেকে গণহারে পদত্যাগ করেছেন শতাধিক নেতাকর্মী।এ সময় জাতির কাছে ক্ষমাও চান তারা।আজ সোমবার বেলা ১১টায় মতলব কমিটিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলন করে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিনের নেতৃত্বে উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি ও দলের সব কর্মকাণ্ড থেকে পদত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন বলেন, ‘বিগত বছরগুলোতে জাতীয় পার্টি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অংশীদার ছিল। যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, রাহাজানি ও হত্যার সঙ্গে জড়িত নয়। তারপরও জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারের সমর্থন দিয়ে যাচ্ছিল। তাই আমরা ওই সময়ে আমাদের কোনো কর্মকাণ্ডে ভুল থাকলে আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমি ও আমার উপজেলা এবং পৌর কমিটির সব সহযোদ্ধাদের নিয়ে গণহারে পদত্যাগ করছি। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সক্রিয় ভূমিকা পালন করব।’ এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার ঘোষণা দেন পদত্যাগকারী নেতারা। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- পৌর জাতীয় পার্টির সভাপতি মহসিন সরকার, নায়েরগাঁও উত্তর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সার্জেন্ট আব্দুল কাদের, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি শাহানা বেগম, পৌর মহিলা জাতীয় পার্টির সভাপতি কাজল রেখা, উপজেলা যুব সংহতির সভাপতি বাবুল ফরাজি প্রমুখ। 

এ সময় উপজেলা, পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা