ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

আজ শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০৩:১৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০৩:১৯:০২ অপরাহ্ন
আজ শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী
আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের ১৭ মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির পিতা শেখ মুজিব। প্রতিবছর ১৭ মার্চ এই দিনটি ব্যাপকভাবে উদযাপিত হতো। আওয়ামী লীগ কর্মীরা কেন্দ্রীয়ভাবে ও স্থানীয়ভাবে নানা আয়োজন করতেন। তবে এবারের পরিস্থিতি একেবারে ভিন্ন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনীতির মাঠে আওয়ামী লীগ একেবারে ব্রাত্য। ফলে এবারের জন্মবার্ষিকী সাদামাটাভাবে কাটছে।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আগে যে উৎসব-আয়োজন হতো, এবার তার কোনো উল্লেখযোগ্য আয়োজন নেই। দলের পক্ষ থেকেও তেমন কোনো পরিকল্পনা শোনা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে পোস্ট এবং ভিডিও শেয়ার হতে দেখা গেছে।

শেখ মুজিবুর রহমান ছিলেন চার বোন এবং দুই ভাইয়ের মধ্যে তৃতীয়। ১৯২৭ সালে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন তিনি। কিশোর বয়সেই রাজনীতিতে সম্পৃক্ত হন এবং গোপালগঞ্জ মিশন স্কুলে পড়ার সময় ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগ দিয়ে প্রথমবার কারাবন্দি হন। ১৯৭১ সালে তার নেতৃত্বে বাঙালি একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীন বাংলাদেশ অর্জন করে।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল, যা ২০২৪ সাল পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে পালন করা হতো। তবে, বর্তমানে অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় দিবসের তালিকা থেকে ১৭ মার্চ বাতিল হয়ে গেছে এবং সরকারি ছুটি আর থাকছে না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর