ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

স্পেনে রাজাকে কাদা ছুড়ে তিরস্কার, কেঁদে ফেললেন রানী

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০১:১৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০১:১৫:৪৯ অপরাহ্ন
স্পেনে রাজাকে কাদা ছুড়ে তিরস্কার, কেঁদে ফেললেন রানী
স্পেনে নজিরবিহীন বন্যার ক্ষয়ক্ষতি নিজ চোখে দেখতে গিয়েছিলেন রাজা ৬ষ্ঠ ফিলিপ ও রানি লেতিজিয়া। তবে দুর্গত এলাকায় গিয়ে সাক্ষী হলেন ভয়াবহ অভিজ্ঞতার। রাজ-যুগলকে দেখে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। খুনির তকমাও লাগে রাজা ফিলিপের গায়ে।বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভেলেন্সিয়া ও পাইপরতো দুই শহরেই বাসিন্দাদের ক্রোধের শিকার হন তারা। বিক্ষুব্ধ জনতার অভিযোগ, সতর্কবার্তায় দেরি এবং উদ্ধার কাজে ধীরগতির কারণে বেড়েছে প্রাণহানি। অভিযোগ করেন, রাজা-রানী বা গুরুত্বপূর্ণ কেউ না এলে গণমাধ্যমের নজরেও আসে না তাদের দুর্দশা।

ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এমনকি এক পর্যায়ে রাজা ফিলিপকে লক্ষ্য করে কাদা ছোড়েন বিক্ষুব্ধরা। অবশ্য বেকায়দা পরিস্থিতিতে পুরো সময় চুপচাপ ছিলেন রাজা। ধৈর্য্যের পরীক্ষা দিয়েছেন রানীও। তবে জনগণের তোপের মুখে একপর্যায়ে কেঁদে ফেলেন লেতিজিয়া।
হট্টগোলের মধ্যেও বন্যার্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন রাজা ফিলিপ। পরবর্তীতে নিরাপত্তা কর্মীরা দ্রুত সরিয়ে নেন রাজা-রানীকে।

স্পেনে নজিরবিহীন বন্যার ৫ দিন পরও পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। গেলো সপ্তাহে দেশটিতে স্মরণকালের ভয়াবহতম বন্যায় প্রান হারিয়েছে ২ শতাধিক মানুষ।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম