ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

হুথিদের লক্ষ্য করে আবারো বিমান হামলা যুক্তরাষ্ট্রের

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০৫:০৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০৫:০৭:১৪ অপরাহ্ন
হুথিদের লক্ষ্য করে আবারো বিমান হামলা যুক্তরাষ্ট্রের
ইয়েমেনি হুথিদের অবস্থান লক্ষ্য করে ফের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গেল দু'দিন ধরে চলা এ হামলায় এখন পর্যন্ত পাঁচ শিশুসহ নিহত হয়েছেন অর্ধশতাধিক বেসামরিক নাগরিক। হামলার জবাবে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতে পাল্টা আক্রমণের দাবি করেছেন হুথি মুখপাত্র। এদিকে ইয়েমেনে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

গাজায় সহায়তা পৌঁছাতে না দিলে লোহিত সাগরে ইসরাইলি জাহাজে একযোগে আক্রমণ- হুথি বিদ্রোহীগোষ্ঠীর এমন হুঁশিয়ারির পরপরই ইয়েমেনে ফের বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের কথামতো ইয়েমেনি হুথিদের লক্ষ্য করে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান অব্যাহত রেখেছে মার্কিন সেনারা। রোববার (১৬ মার্চ) রাজধানী সানা ও অন্যতম শহর সাদায় ফের বিমান হামলা চালানো হয়। এবার লোহিত সাগরের হুদেইদা বন্দরে হুথিদের হাইজ্যাক করা ইসরাইলের বাণিজ্যিক জাহাজ গ্যালাক্সি লিডার লক্ষ্য করে অভিযান চালিয়েছে ওয়াশিংটন। মার্কিন আগ্রাসনের শিকার হয়েছে দেশটির আল-হাজেম অঞ্চলের সরকারি স্থাপনাও।

এর আগে শনিবার (১৫ মার্চ) রাত থেকে সানা ও সাদায় মিসাইল ও বোমা ছোঁড়ে যুক্তরাষ্ট্র। ধংসযজ্ঞে পরিণত হয় শহর দু'টির বেশ কিছু অঞ্চল। নিহত হন শিশুসহ অর্ধশতাধিক বেসামরিক নাগরিক।

‌ইয়েমেনের স্থানীয় একজন বলেন, 'গতকাল যা হয়েছে তা অনেক বড় অপরাধ। এখানকার মানুষের সঙ্গে অন্যায় করা হয়েছে। যুক্তরাষ্ট্র কেবল বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আঘাত করেছে।'

হুথি বিদ্রোহীদের মধ্যে একজন বলেন, 'যা ঘটেছে তার জন্য নিন্দা জানাই। যুক্তরাষ্ট্র ও ইসরাইল যতই আগ্রাসী হোক না কেন ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবোই।'

যদিও বেসামরিক নাগরিকদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছে ওয়াশিংটন।

মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ বলেন, 'বেশ কিছু হুথি সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হুথিদের পাশাপাশি ইরান একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। হুথিদের অর্থ ও প্রশিক্ষণ সহায়তা দিচ্ছে ইরান। হুথিরা কেবলমাত্র মার্কিন যুদ্ধজাহাজ আক্রমণ করছে তা নয়, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈশ্বিক অর্থনীতিও।'

এদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পাল্টা জবাবে লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে পাল্টা আক্রমণের দাবি করেছে হুথিরা। এমনকি মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস হ্যারি ট্রুম্যানেও হামলার দাবি তাদের। জাহাজগুলো লক্ষ্য করে ১৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি যৌথ বাহিনী। যদিও এর কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, 'লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ আক্রমণ করতে দ্বিতীয়বার ভাববে না হুথিরা। তাদের আগ্রাসনের কড় জবাব দেয়া হবে। গাজায় সহায়তা পৌঁছাতে না দেয়া পর্যন্ত লোহিত সাগরে ইসরাইলি জাহাজ লক্ষ্য করে হুথিদের হামলা অব্যাহত থাকবে।'

এদিকে যুক্তরাষ্ট্রকে ইয়েমেনে হামলার মাশুল গুণতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির রেভ্যুলুশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামি বলেন, ইরানকে দেয়া মার্কিন হুঁশিয়ারিরও উপযুক্ত জবাব পাবে তারা।

এদিকে ইয়েমেনে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছে রাশিয়াও। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও'র সঙ্গে এই ইস্যুতে ফোনালাপ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এসময় কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বানও জানান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম