ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

নাগার শেষ স্মৃতিচিহ্নটুকুও মুছে ফেললেন সামান্থা

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০৫:০৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০৫:০৮:১৬ অপরাহ্ন
নাগার শেষ স্মৃতিচিহ্নটুকুও মুছে ফেললেন সামান্থা
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর এখন নিজেকে সামলে নিয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ। সম্প্রতি শোনা গেছে নতুন প্রেমের গুঞ্জনও।


একসময় নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে থাকাকালে একটি ট্যাটু করিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী  সামান্থা রুথ প্রভু। অবশ্য নাগার হাতের ট্যাটুর সঙ্গে মিলিয়ে নিজের হাতে ট্যাটুটি আঁকিয়েছিলেন অভিনেত্রী। দুজনের সম্পর্ক শেষ হওয়ার পরও সামান্থার হাতে সেই ট্যাটু ছিল, যা নিয়ে একাধিকবার কটাক্ষের সম্মুখীন হন অভিনেত্রী।

সম্প্রতি প্রকাশিত ছবিতে সামান্থার হাতের সেই ট্যাটু আর দেখা যায়নি। ফলে নেটিজেনদের অনুমান, অভিনেত্রী অবশেষে নাগার ট্যাটুর অনুকরণে বানানো ট্যাটুটি মুছে ফেলেন। যদিও এখন পর্যন্ত ওই একই ট্যাটু নাগার হাতেও রয়েছে। কিন্তু সাবেককে ভুলে নতুন করে জীবন শুরু করতে আরও একধাপ এগিয়ে গেলেন সামান্থা। তার এ সিদ্ধান্তকে বাহবা জানিয়েছেন অনুরাগীরা।

আর কিছু দিন আগেই জানা গিয়েছিল, নিজের বিয়ের পোশাকটি রূপান্তরিত করেছেন সামান্থা। এমনকি বাগদানের সময় নাগার দেওয়া আংটি লকেট হিসাবে ব্যবহার করছেন অভিনেত্রী। বেশ কিছু অনুষ্ঠানে অভিনেত্রীকে দেখাও গেছে ওই লকেটটি পরতে। 


সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তার হাতের ট্যাটুটি আর দেখা মেলেনি। তাতেই অনুরাগীদের অনুমান— নাগা চৈতন্যের শেষ চিহ্নটুকুও আর রাখলেন না সামান্থা।

কমেন্ট বক্স