ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ইউরোপে নাইট ক্লাবে ভয়াবহ আগুন, ২০ জন আটক

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০৫:২৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০৫:২৫:২২ অপরাহ্ন
ইউরোপে নাইট ক্লাবে ভয়াবহ আগুন, ২০ জন আটক
ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় নাইট ক্লাবে ভয়াবহ আগুনের ঘটনায় প্রিয়জনকে হারিয়ে শোকে দিশেহারা পরিবারের সদস্যরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাইট ক্লাবের মালিকসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। দেশটিতে ঘোষণা করা হয়েছে সাত দিনের রাষ্ট্রীয় শোক।

মারিজা তাসেভা সাক্ষী হয়েছেন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার, বেঁচে ফিরেছেন মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে। কিন্তু প্রাণ দিতে হয়েছে তার বোনকে। শনিবার (১৫ মার্চ) মধ্যরাতে নর্থ মেসিডোনিয়ার নাইট ক্লাবে লাগা ভয়াবহ আগুনে চোখের সামনে জ্বলে যেতে দেখেছেন পুরো কনসার্ট হল। হুড়োহুড়িতে লোকজন পালানোর সময় পদপিষ্ট হয়ে আহতও হন তিনি। জানান, শত মানুষের ভিড়ে কীভাবে হারিয়ে ফেলেছেন বোনকে, নিজেই বা কিভাবে বেঁচে ফিরেছেন, জানান নারকীয় সেই অভিজ্ঞতার কথা।

মারিজা তাসেভা বলেন, 'আগুন লাগতেই সবাই চিৎকার শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত বাইরে যাওয়ার পথ একটি আর ভেতরে দেড় হাজার মানুষ। বের হওয়ার পথ খুঁজতে গিয়ে পড়ে গেলাম। এরপরও বেরিয়ে আসি। কিন্তু আমার বোনকে চিরতরে হারাই।'

নর্থ মেসিডেনিয়ার কোকানি শহরের নাইট ক্লাবে লাগা আগুনে সেদিন প্রাণ গেছে অর্ধশতাধিক মানুষের। আহত অন্তত দেড়শ মানুষ হাসপাতালে। এদের মধ্যে অনেকের শরীর ভয়াবহভাবে পুড়ে গেছে। স্থানীয় হাসপাতালের ডাক্তাররাও আপ্রাণ চেষ্টা করছেন পুড়ে যাওয়া রোগীদের বাঁচাতে। অনেককে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে দেশের বাইরে।

ডাক্তারদের মধ্যে একজন বলেন, '৭০ জনকে এই হাসপাতালে চিকিৎসা দিচ্ছি। অনেকের মৃত্যু হয়েছে। রোগীরা পুড়ে তো গেছেই, সঙ্গে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়া হয়েছে। আমরা অক্সিজেন দিচ্ছি। ক্ষতস্থানে চিকিৎসা দিচ্ছি।'

এদিকে হাসপাতালে পরিবারের সদস্যদের খুঁজতে এসে ক্ষোভে ফেটে পড়ছেন অনেকে। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রয়েছেন জানান জন্য, পরিবারের সদস্য জীবিত আছেন না প্রাণ গেছে আগুনে। প্রিয়জনকে হারিয়ে অনেকেই হয়ে গেছেন বাকরুদ্ধ।

স্বজনদের মধ্যে একজন বলেন, 'পাঁচ-ছয় জনকে দেখলাম মারা গেছে। আমার এক বন্ধু বেঁচে আছে। তাকে বুলগেরিয়া নেয়া হচ্ছে। কিন্তু আরেকটা মেয়ে মারা গেলো। পুরো দেশের জন্য বিপর্যয়।'

অন্য একজন বলেন, 'আমার কিছু বলার নেই। ভাষা হারিয়েছি। এটা মানুষের তৈরি দুর্যোগ। ভাবতেই পারি না এমন কিছু আমার শহরে হয়েছে।'

এই ঘটনায় কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। গ্রেপ্তার করা হয়েছে নাইট ক্লাবের মালিককে। দেশটির প্রধানমন্ত্রী জানান, এই নাইট ক্লাবের লাইসেন্সই অবৈধ। অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টতার সন্দেহে সরকারি পর্যায়ের কর্মকর্তাসহ ২০ জনকে আটক করা হয়েছে।

রাজধানী স্কোপজি থেকে ১০০ কিলোমিটার দূরের শহর কোকানির একটি নাইট ক্লাবে শনিবার মধ্যরাতে আগুন লেগে ঘটে ভয়াবহ এই বিপর্যয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কনসার্ট হলে পাইরোটেকনিক ডিভাইস ব্যবহারের কারণে সিলিংয়ে আগুন লেগে ঘটেছে এতো বড় দুর্ঘটনা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা