ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

ড্রোনের সঙ্গে সংঘর্ষে দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার ধ্বংস

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০৫:২৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০৫:২৯:২৯ অপরাহ্ন
ড্রোনের সঙ্গে সংঘর্ষে দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার ধ্বংস
দক্ষিণ কোরিয়ার এক বিমানক্ষেত্রে পার্ক করে রাখা একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে চলন্ত একটি ড্রোনের সংঘর্ষ হয়েছে। এতে আগুন ধরে হেলিপ্টারটি ধ্বংস হয়ে গেছে।

সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে রাজধানী সিউলের উত্তরে ছংগি প্রদেশের ইয়াংজু অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটিতে ঘটনাটি ঘটে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ড্রোনটি ইসরায়েলের তৈরি একটি হেরন। এটি একটি বড় ধরনের মানুষ্যবিহীন গোয়েন্দা আকাশযান। সংঘর্ষের ঘটনায় ২০ লাখ ডলার মূল্যের এই ড্রোনটিও ধ্বংস হয়েছে।

ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টারটি একটি কেইউএইচ-১ সুরিয়ন। এটির মূল্য এক কোটি ৪০ লাখ ডলার। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে জ্বালানি ভরা ছিল।

এ ঘটনায় উত্তর কোরিয়ার জড়িত থাকার সম্ভাবনা বাতিল করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।


বার্তা সংস্থা ইয়নহাপ জানায়, এ দুর্ঘটনার সময় উত্তর কোরিয়ার দিক থেকে জিপিএস স্টিস্টেম জ্যাম করার কোনো প্রচেষ্টা হয়নি।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর গ্রাউন্ড অপারেশন্স কমান্ড জানিয়েছে, সামরিক ড্রোনটি অবতরণ করার সময় ঘটনাটি ঘটে। এই ঘটনার কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বের করতে তদন্ত শুরু করা হয়েছে।

মাত্র ১১ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া চলাকালে দক্ষিণ কোরীয় বিমান বাহিনীর দুটি কেএফ-১৬ যুদ্ধবিমান ভুল করে বেসামরিক এলাকায় আটটি বোমা ফেলে আর তাতে ২৯ জন আহত হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট

দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট